1. : lf_flvdbCnglkgU :
  2. live@www.dailyjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ ২৪ : দৈনিক জামালপুর সংবাদ ২৪
  3. info@www.dailyjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ ২৪ :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
নেপালের বন্যা—পৃথিবী ধ্বংসের সতর্কবার্তা? সরিষাবাড়ীতে আবুল কাশেম ওরফে(শুকরা) দরবেশ এর ৩২ তম ওরশ শরিফ পালিত পুঁজি কেন দেশ ছাড়বে না—দেশকে আগে বিনিয়োগের জন্য নিরাপদ করতে হবে দুর্নীতি, অপরাজনীতি ও দখলবাজির অর্থনৈতিক অভিঘাত কলমে—আল আমিন মিলু গোদাগাড়ীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যুর রহস্য ঘিরে চাঞ্চল্য পদ্মার ভয়াবহ ভাঙনে গোদাগাড়ীর কুঠিপাড়ায় আতঙ্ক টেকসই বাঁধের দাবিতে ক্ষোভ তারাকান্দিতে আবারও মাদকের দৌরাত্ম্য—আতঙ্কে এলাকাবাসী, প্রশাসনের নজরদারি চান সচেতন মহল Mobil Oyun Deneyimi: Bahis.com Uygulamasıyla Bahis সরিষাবাড়িতে মাদকের দৌরাত্ম্য: অতিষ্ঠ এলাকাবাসী, প্রশাসনের কঠোর পদক্ষেপের দাবি সরিষাবাড়ীতে ইয়াবা সহ দুই মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) কর্তৃক বিপুল পরিমান মাদকদ্রব্য আটক

সরিষাবাড়ীতে আবুল কাশেম ওরফে(শুকরা) দরবেশ এর ৩২ তম ওরশ শরিফ পালিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

 

জামালপুর প্রতিনিধি:
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ২নং পোগলদিঘা ইউনিয়নের চরপোগলদিঘা গ্রামে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আধ্যাত্মি পীর এ কামেল হয়রত আবুল কাসেম ওরফে ( শুকরা)  দরবেশ এর  ৩২ তম মহান পবিত্র ওরশ শরিফ অনুষ্ঠিত হয়েছে।   ওরশকে ঘিরে পুরো এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। দূর-দূরান্ত থেকে ভক্ত,

আশেকান, জাকেরানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নেন। চরপোগলদিঘা গ্রামের চান্দা ফকিরের বাড়িতে আয়োজিত ওরশের আনুষ্ঠানিকতা শুরু হয় মিলাদ মাহফিলের মধ্য দিয়ে। এতে পবিত্র কোরআন ও হাদিসের আলোকে ইসলামের শান্তি, মানবতা, ভ্রাতৃত্ব ও নৈতিক মূল্যবোধ নিয়ে আলোচনা করেন আলেম ও ধর্মীয় ব্যক্তিরা। মানুষের ব্যক্তিজীবনে ধর্মীয় অনুশাসন, নৈতিকতা ও আধ্যাত্মিক চর্চার গুরুত্বও তুলে ধরা হয়।
ওরশ উপলক্ষে রাতভর চলে বিভিন্ন ধর্মীয অনুষ্ঠান। হাম, নাথ ও কাওয়ালির সুরে মুখর হয়ে ওঠে ওরশ প্রাঙ্গণ। পাশাপাশি জিকির-আজগারে অংশ নেন বিপুলসংখ্যক ভক্ত আশেকান  জাকেরান। ধর্মীয় সংগীত ও জিকিরের মাধ্যমে পুরো আয়োজনজুড়ে তৈরি হয় এক আবেগঘন পরিবেশ।
ওরশে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তি, সাধারণ মানুষ, ভক্ত, আশেকান ও জাকেরানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। তাঁরা ওরশের বিভিন্ন আয়োজন ও ধর্মীয় কার্যক্রমে অংশ নেন। দূর-দূরান্ত থেকে আসা মানুষের উপস্থিতিতে অনুষ্ঠানস্থলে ছিল উৎসবমুখর পরিবেশ।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, প্রতিবছরের ন্যায়  ধারাবাহিকতায় এবারও ধর্মীয় ভাবগাম্ভীর্য ও শৃঙ্খলা বজায় রেখে ওরশের আয়োজন করা হয়েছে। ভক্ত ও দর্শনার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এবারের আয়োজনও প্রাণবন্ত হয়ে ওঠে।
অনুষ্ঠানের শেষপর্বে অনুষ্ঠিত হয় বিশেষ মুনাজাত। এতে দেশ, জাতি, সমাজ ও মানুষের শান্তি, কল্যাণ এবং সবার মঙ্গল কামনা করা হয়। মুনাজাত শেষে উপস্থিত ভক্ত ও দর্শনার্থীদের মধ্যে তবারক বিতরণ করা হয়।
ধর্মীয় ভাবগাম্ভীর্য দোয়া মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠান  শেষ হয়। আবুল কাশেমওরফে ( শুকরা)  দরবেশের ৩২তম মহা পবিত্র ওরশ শরিফ স্থানীয়দের প্রত্যাশা, ধর্মীয় সম্প্রীতি, মানবিক মূল্যবোধ ও শান্তির বার্তা ছড়িয়ে দিতে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে বলে জানিয়েছে আয়োজক কমিটি 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট