মধুপুর প্রেসক্লাবের ভবন নির্মাণের জন্য ২ লাখ টাকা অনুদান প্রদান করায় মাননীয় মন্ত্রীকে কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়েছেন

বুধবার, ২১ অক্টোবর ২০২৬
শেয়ার করুন:

মধুপুর ( টাংগাইল)  প্রতিনিধি :
মধুপুর প্রেসক্লাবের ভবন নির্মাণকাজে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে মহতী উদ্যোগের দৃষ্টান্ত স্থাপন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন, এমপি মহোদয়।
আজ বুধবার (২১ অক্টোবর) দুপুরে তিনি মধুপুর প্রেসক্লাবের ভবন নির্মাণকাজের জন্য ২ লাখ টাকা অনুদান প্রদান করেন।
মাননীয় মন্ত্রীর এই আন্তরিক সহযোগিতা ও উদার উদ্যোগের জন্য মধুপুর প্রেসক্লাবের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও গভীর কৃতজ্ঞতা।
আমরা বিশ্বাস করি, তাঁর এই সহযোগিতা মধুপুর প্রেসক্লাবের অবকাঠামোগত উন্নয়ন, সাংবাদিকদের পেশাগত কর্মকাণ্ডের প্রসার এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সাংবাদিকদের কল্যাণ ও প্রেসক্লাবের উন্নয়নে তাঁর এই অবদান মধুপুর প্রেসক্লাবের সদস্যদের কাছে স্মরণীয় হয়ে থাকবে।
পরিশেষে, মাননীয় মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন, এমপি মহোদয়ের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, সাফল্য ও সমৃদ্ধিময় কর্মজীবন কামনা করছি। মহান আল্লাহ তাঁকে দেশ ও মানুষের কল্যাণে আরও বেশি কাজ করার তৌফিক দান করুন আমিন।