লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির বিশেষ অভিযানে ইলেকট্রিক সামগ্রী এবং ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট আটক

বুধবার, ২১ অক্টোবর ২০২৬
শেয়ার করুন:

 

নাহিদ পোরশা নওগাঁ প্রতিনিধিঃ

চোরাচালান প্রতিরোধ, সীমান্ত সুরক্ষা নিশ্চিতকরণ এবং সীমান্ত এলাকায় সংঘটিত সকল প্রকার অবৈধ কর্মকাণ্ড প্রতিহত করার লক্ষ্যে তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) সীমান্তে নিয়মিত টহল ও বিশেষ অভিযান পরিচালনা অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় ব্যাটালিয়নের অধীনস্থ বুড়িমারী বিওপি এবং ধরলা বিওপির বিশেষ টহলদল অভিযান পরিচালনা করে মালিকবিহীন পরিত্যাক্ত অবস্থায় ইলেকট্রনিক সামগ্রী এবং ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট আটক করতে সক্ষম হয়েছে।গত ২০ অক্টোবর ২০২৬ তারিখে তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)-এর অধীনস্থ বুড়িমারী বিওপির টহলদল ১৬৩০ ঘটিকায় সীমান্ত হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আইসিপি জিরো পয়েন্ট নামক স্থানে বাংলাদেশ হতে ভারতে গমনকারী বাংলাদেশী পাসপোর্টধারী নাগরিকের ব্যাগ তল্লাশী করে বিভিন্ন প্রকার ইলেকট্রিক সামগ্রী আটক করে। এছাড়াও, অদ্য ২১ অক্টোবর ২০২৬ তারিখ ১৫০৫ ঘটিকায় ধরলা বিওপির বিশেষ টহলদল কর্তৃক সীমান্ত হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ধবলগুড়ি উত্তরপাড়া নামক স্থানে অভিযান পরিচালনা করে মালিকবিহীন পরিত্যাক্ত অবস্থায় ৩০০ পিস নেশাজাতীয় ট্যাবলেট আটক করে।

তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) সীমান্তে চোরাচালান, মাদকদ্রব্যের অনুপ্রবেশ, অবৈধ বাণিজ্যসহ সকল প্রকার সীমান্ত অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ এবং রাষ্ট্রীয় স্বার্থ সংরক্ষণে বিজিবির গোয়েন্দা তৎপরতা, নিয়মিত টহল ও বিশেষ অভিযান আরও জোরদার করা হয়েছে। সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং সীমান্ত অপরাধ কার্যকরভাবে নিয়ন্ত্রণের লক্ষ্যে তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)-এর অভিযান ও তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।