সরিষাবাড়ীতে পঞ্চাশি উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল খেলা অনুষ্ঠিত

রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
শেয়ার করুন:

 

সরিষাবাড়ী থেকে আমাদের প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল আজিজ জানান,

জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার আওনা ইউনিয়নে মরহুম মিজান এবং মরহুম নাসিম স্মৃতি ফুটবল টুর্নামেন্ট /২০২৬ এর দ্বিতীয় রাউন্ডের তৃতীয় খেলা পঞ্চাশে উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।

আজ বিকাল সাড়ে ৪ ঘটিকায় ভাটারা স্পোর্টিং ক্লাব বনাম জামালপুর একাদশ মাঝে এ ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।
উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরিষাবাড়ী উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ সুরুজ মিয়া। আরও উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ।
খেলায় প্রথমার্ধে গোল শূন্য থাকলেও দ্বিতীয়ার্ধে জামালপুর একাদশ – ভাটারা স্পোর্টিং ক্লাবকে ২-০ গোলে পরাজিত করে জয়ী হয়। খেলায় জামালপুর একাদশের হৃদয় সেরা খেলোয়াড়ের স্থান লাভ করেন। উভয় দলের খেলোয়াড়দের মাঝে তুমুল প্রতিযোগিতা হয় ।এ সময় দর্শকগণ মুহুর মুহুর করতালি দিয়ে খেলোয়াড়দের উৎসাহ প্রদান করেন এবং খেলা উপভোগ করেন।
খেলা পরিচালনা করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের জামালপুরের সুদক্ষ রেফারি ও সহ রেফারিগণ।
বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল আজিজ
০১৭১৫-৮৬৮৬৬৮