1. : lf_flvdbCnglkgU :
  2. live@www.dailyjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ ২৪ : দৈনিক জামালপুর সংবাদ ২৪
  3. info@www.dailyjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ ২৪ :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনাম :
তোমার প্রতিশ্রুতি – আল আমিন মিলু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতি অভিভাবকদের কেন এতো অনিহা। কোচিং সেন্টারগুলোর দিকে দৌড় ঝাপ রমরমা কোচিং বাণিজ্য রাজশাহীতে উদ্ধারকৃত ৫০টি হারিয়ে যাওয়া মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর নরসিংদীর মাধবদী হাটে অবৈধ কারেন্ট ও রিং জালের বিরুদ্ধে মোবাইল কোট পরিচালিত পেশাদারী রাজনীতিতে বিপন্ন দক্ষিণ এশিয়ার মানবতা – আল আমিন মিলু প্রতিটি ক্ষেত্রেই সীমাহীন অনিয়ম দুর্নীতি এর শেষ কোথায়?? আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে নারীর প্রতিনিধিত্ব ও কৃষকদের অধিকার নিশ্চিতকরণে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত ফুলপুরে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান রাজশাহীর কাটাখালীতে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার “মায়ার দুনিয়া, চিরন্তন সত্য মৃত্যু”

সরিষাবাড়ীতে তরিকতে আহলে বাইত বাংলাদেশ ও মাজার-খানকা-দরবার শরীফ উপজেলা শাখার নবগঠিত কমিটি ঘোষণা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ১০২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক 

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার রুদ্র বয়রা পুকুরপাড় এলাকায় ধর্মীয় ভাবগাম্ভীর্য, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের এক অনন্য পরিবেশে অনুষ্ঠিত হয়েছে তরীকতে আহলে বাইত বাংলাদেশ এবং মাজার/খানকা/দরবার শরীফ কমিটি । সরিষাবাড়ী উপজেলা শাখার এক গুরুত্বপূর্ণ আলোচনা ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।  অনুষ্ঠানে জেলা কমিটি ও নবগঠিত উপজেলা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত থেকে ইসলামের শান্তি, সম্প্রীতি, মানবিক মূল্যবোধ এবং বর্তমান সময়ের বিভিন্ন ধর্মীয় ও সামাজিক বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। বক্তারা বলেন, আহলে বাইতের আদর্শ ও সুফিবাদের মানব কল্যাণমূলক শিক্ষা সমাজে শান্তি, সহনশীলতা এবং ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল নবগঠিত ৫১ সদস্যবিশিষ্ট দুটি কমিটির আনুষ্ঠানিক ঘোষণা। এ সময় উপস্থিত ছিলেন তরিকতে আহলে বাইত বাংলাদেশ ও মাজার/খানকা/দরবার শরীফ জামালপুর জেলা শাখার সম্মানিত সভাপতি আতিয়ার রহমান চিশতী, সাধারণ সম্পাদক হরমুজ আলী হিরোসহ জেলা কমিটির অন্যান্য নেতৃবৃন্দ। জেলা নেতৃবৃন্দের উপস্থিতিতে তরীকতে আহলে বাইত বাংলাদেশ সরিষাবাড়ী উপজেলা শাখার নবগঠিত কমিটির সভাপতি হিসেবে আব্দুল মান্নান চিশ্তী এবং সাধারণ সম্পাদক হিসেবে মিজানুর রহমান মিজান চিশ্তীর নাম ঘোষণা করা হয়। অপরদিকে, মাজার/খানকা/দরবার শরীফ কমিটির সরিষাবাড়ী উপজেলা শাখার সভাপতি নির্বাচিত হন নজরুল ইসলাম স্বপন চিশ্তী এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন রোকনুজ্জামান রুকন চিশ্তী। কমিটির নবনির্বাচিত নেতৃবৃন্দ সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। তারা বলেন, ইসলামেঘর প্রকৃত শিক্ষা, মানবসেবা, নৈতিক মূল্যবোধের চর্চা এবং তরুণ প্রজন্মকে সঠিক ধর্মীয় জ্ঞান প্রদানের মাধ্যমে একটি সুন্দর ও শান্তিপূর্ণ সমাজ গঠনে তারা নিরলসভাবে কাজ করবেন। অনুষ্ঠানের শেষপর্বে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালিত হয়। মোনাজাতে উপস্থিত ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন। সার্বিকভাবে অনুষ্ঠানটি ধর্মীয় সম্প্রীতি, ঐক্য ও ভ্রাতৃত্বের এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে উপস্থিত সবার প্রশংসা অর্জন করে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট