1. : lf_flvdbCnglkgU :
  2. live@www.dailyjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ ২৪ : দৈনিক জামালপুর সংবাদ ২৪
  3. info@www.dailyjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ ২৪ :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদীর মাধবদী হাটে অবৈধ কারেন্ট ও রিং জালের বিরুদ্ধে মোবাইল কোট পরিচালিত পেশাদারী রাজনীতিতে বিপন্ন দক্ষিণ এশিয়ার মানবতা – আল আমিন মিলু প্রতিটি ক্ষেত্রেই সীমাহীন অনিয়ম দুর্নীতি এর শেষ কোথায়?? আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে নারীর প্রতিনিধিত্ব ও কৃষকদের অধিকার নিশ্চিতকরণে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত ফুলপুরে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান রাজশাহীর কাটাখালীতে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার “মায়ার দুনিয়া, চিরন্তন সত্য মৃত্যু” পোরশায় মতবিনিময় ও কমিউনিটি পুলিশং সভা অনুষ্ঠিত খুলনা রূপসা টোলপ্লাজা হতে ১০ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ ফুলপুরে বেসরকারি ক্লিনিকে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৫ প্রতিষ্ঠানকে ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা

নরসিংদীর মাধবদী হাটে অবৈধ কারেন্ট ও রিং জালের বিরুদ্ধে মোবাইল কোট পরিচালিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

 

মোঃ কামাল হোসেন প্রধান জেলা প্রতিনিধি নরসিংদীঃ

নরসিংদী জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এর নির্দেশক্রমে এবং নরসিংদী সদর উপজেলা নির্বাহী অফিসার আসমা জাহান সরকার এর দিকনির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে

২৭ জুলাই ২০২৬ ইং নরসিংদী সদর উপজেলার মাধবদী হাট বাজারে অবৈধ কারেন্ট জাল ও রিং জালের ক্রয়,বিক্রয়,সংরক্ষণ ও মজুদের বিরুদ্ধে বিশেষ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে । অভিযান চলাকালে মাধবদী হাটের খোলা মাঠে প্রকাশ্যে প্রায় দেড় থেকে দুই কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল ও রিং জালের ক্রয়,বিক্রয় চলতে দেখা

যায়। ভ্রাম্যমাণ আদালত এর উপস্থিতি টের পেয়ে অধিকাংশ জাল ব্যবসায়ী পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে ৩ জন জাল ক্রয় বিক্রেতা ও সংরক্ষণকারীকে আটক করে সংশ্লিষ্ট আইনে আটককৃতদের কাছ থেকে মোট ৭১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। একই সঙ্গে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল ও রিং জাল জব্দ করা হয়,যা দেশের মৎস্যসম্পদ ও জীব বৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি হিসেবে বিবেচিত। নরসিংদী সদর উপজেলা নির্বাহী অফিসার আসমা জাহান সরকার এবং উপজেলা মৎস্য অফিসার রওনক জাহান এর

উপস্থিতিতে নরসিংদীর মদনগঞ্জ সড়কের ৫ নম্বর রোড সংলগ্ন খোলা স্থানে জব্দকৃত সকল অবৈধ জাল আগুনে পুড়িয়ে সম্পূর্ণরূপে ধ্বংস করেন। অভিযানে সদর উপজেলা মৎস্য অফিসার ,র‍্যাব ও মাধবদী থানা পুলিশ ও ব্যাটালিয়ন আনসার সার্বিক সহযোগিতা করেন । মামলায় প্রসিকিউশন পরিচালনা করেন উপজেলা মৎস্য অফিসার রওনক জাহান। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার আসমা জাহান

সরকার এবং জেলা প্রশাসক কার্যালয় এর সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ খালিদ হোসেন শিমুল। অবৈধ কারেন্ট জাল ও রিং জালের উৎপাদন,মজুদ,ক্রয়-বিক্রয় কিংবা ব্যবহারকারীদের বিরুদ্ধে ভবিষ্যতেও আরও কঠোর ও ধারাবাহিক অভিযান পরিচালিত হবে। মৎস্যসম্পদ ধ্বংসে জড়িত কোনো ব্যক্তি বা চক্রের বিরুদ্ধে প্রশাসন কোনো ধরনের ছাড় দেবে না। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ চলমান থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট