সরিষাবাড়ীতে সাতপোয়া ইউনিয়নে যমুনা শাখা নদীর উপর ব্রীজ নির্মাণ কাজের উদ্বোধন


সরিষাবাড়ী থেকে আমাদের প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল আজিজ জানান,
জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলা প্রকৌশল বিভাগের উদ্যোগে ১ নং সাতপোয়া ইউনিয়নের চরাঞ্চলের সাধারণ জনগণের নদী পারাপারের দুর্ভোগ রোধে যমুনার শাখা নদীর উপর ২ শত ৭৮ মিটার গার্ডার ব্রিজ নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।

আজ সোমবার ১৯-১০-২৬ ইং তারিখ দুপুরে উপজেলার সাতপোয়া ইউনিয়নের আরামনগর জিসি-ঘোড়ামারা বাজার সড়কের যুমনা শাখা নদীর উপর এ ব্রীজ নির্মাণ কাজের শুভ উদ্বোধনকরা হয় ।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), জামালপুরের উদ্যোগে পল্লী সড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ (দ্বিতীয় পর্যায়) প্রকল্পের আওতায় উপজেলাধীন সাতপোয়া ইউনিয়নের আরামনগর জিসি–ঘোড়ামারা বাজার সড়কের ১ হাজার ৫ শত ২০ মিটার চেইনেজে যমুনা শাখা নদীর ওপর ২ শত ৭৮ দশমিক ৩০ মিটার দীর্ঘ আরসিসি গার্ডার সেতু নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।

উক্ত উদ্ভোবোধনী অনুষ্ঠানে জামালপুর জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ রমজান আলী এর সভাপতিত্বে ব্রীজ নির্মাণ কাজের প্রধান অতিথি হিসেবে শুভ উদ্বোধন করেন ১৪১- জামালপুর-৪ সরিষাবাড়ি আসনের সংসদ সদস্য ফরিদুল কবির তালুকদার শামীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা

আফসানা, উপজেলা কৃষি কর্মকর্তা অনুপ সিংহ , উপজেলা প্রকৌশলী গোলাম কিবরিয়া তমাল। এছাড়াও এলাকায় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।
এ সময় প্রধান অতিথি সংক্ষিপ্ত বক্তব্যে এলাকার সার্বিক উন্নয়নে তিনি সর্বদা সচেষ্ট থাকবেন বলে জানান। তিনি কোন মিথ্যা আশ্বাস দিবেন না তবে সকল উন্নয়ন কাজে সচেষ্ট থাকবেন বলে জানান এবং এলাকাবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন ও ধৈর্য্য ধারণের আহ্বান জানান।
বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল আজিজ
০২৭১৫-৮৬৮৬৬৮








