বস্তাবর সীমান্তে ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ১ জন মাদক কারবারী আটক

সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
শেয়ার করুন:

 

নাহিদ পোরশা নওগাঁ প্রতিনিধিঃ

পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) কর্তৃক ২০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ০১ জন মাদক কারবারী আটক রবিবার ১৮ অক্টোবর ২০২৬ ইং আনুমানিক রাত ৭.৩০ মিনিটের সময় বস্তাবর বিওপি’র একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার ২৬১/৫-এস হতে আনুমানিক ১.৫ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে ধামইরহাট থানাধীন কাজলপুর গ্রামের পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ২০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ০১ জন মাদক কারবারী নাম- মোঃ মাহফুজুর রহমান(৪০), পিতা- মোঃ নুরুল ইসলাম, গ্রাম- তালবুনা ছিলিমপুর, পোষ্ট- রাঙ্গামাটি, থানা- ধামইরহাট ও জেলা- নওগাঁকে আটক করতে সক্ষম হয়। আটককৃত আসামীর বিরুদ্ধে ধামইরহাট থানায় মামলা দায়ের পূর্বক মালামালসহ পুলিশের নিকট হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন। সীমান্ত এলাকায় মাদক চোরাচালানসহ সকল প্রকার আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর গোয়েন্দা নজরদারি ও নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। দেশের সীমান্ত সুরক্ষা এবং মাদক ও চোরাচালানমুক্ত সমাজ গঠনে বিজিবি দৃঢ়প্রতিজ্ঞা।