1. : lf_flvdbCnglkgU :
  2. live@www.dailyjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ ২৪ : দৈনিক জামালপুর সংবাদ ২৪
  3. info@www.dailyjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ ২৪ :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পুলিশ প্রশাসন যদি মাদক কারবারির কাছ থেকে মাসোহারা নেয়, তাহলে মাদক নির্মূল কি আদৌ সম্ভব? রাজশাহীর নতুন পুলিশ সুপার মামুন অর রশিদ, নাঈমুল হাছানের বিদায় জামালপুরে ৯০০ কেজি ঘোড়ার মাংস জব্দ জড়িত ৫ জনের কারাদণ্ড গোমস্তাপুর সীমান্তে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ফেন্সিডিল উদ্ধার নবনির্বাচিত রাষ্ট্রপতির কাছে জাতির প্রত্যাশা: বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি গার্মেন্টস, টেক্সটাইল ও মিল-কারখানার সংকট: এখনই কার্যকর পদক্ষেপ না নিলে সামনে অপেক্ষা করছে অর্থনৈতিক বিপর্যয় – আল আমিন মিলু তুমি বড় হবে হও- আল আমিন মিলু রাষ্ট্র পরিচালনায় হিমশিম খাচ্ছে সরকার: জনগণের আস্থার সংকট সাধুর নগর- আল আমিন মিলু ২১ আগষ্ট বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এক ভয়ংকর রক্তাক্ত অধ্যায়

মাকে বাড়ী থেকে বের করে দেওয়ার মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রচারের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ১৪১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

সম্মানিত সাংবাদিকবৃন্দ, উপস্থিত সুধীজন এবং প্রিয় দেশবাসী,

আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা। আজ আমরা এখানে এক অত্যন্ত দুঃখজনক এবং উদ্বেগজনক বিষয়ের প্রেক্ষিতে উপস্থিত হয়েছি।গত    ৫/৭/২০২৬ ইং তারিখে সম্প্রতি কিছু গণমাধ্যমে “মাকে বাড়ি থেকে বের করে দেওয়া” শিরোনামে যে সংবাদ প্রচারিত হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পেশ করেন তার একমাত্র ছেলে ইঞ্জিনিয়ার মো:রাশদুল ইসলাম জাকির লিখিত বক্তব্য তিনি দাবি করেন, প্রকাশিত অসত্য  সংবাদটি শুধু আমাদের পরিবারের সম্মানহানি করেনি, বরং আমাদের সামাজিক অবস্থান এবং মানসিক শান্তিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। একজন মায়ের সাথে সন্তানের সম্পর্ক পৃথিবীর সবচেয়ে পবিত্র বন্ধনগুলোর মধ্যে  একটি। সেই সম্পর্ককে নিয়ে এ ধরনের বিভ্রান্তিকর ও অসত্য তথ্য ছড়িয়ে দেওয়া নিঃসন্দেহে অমানবিক এবং নিন্দনীয়।

আমরা স্পষ্টভাবে জানাতে চাই, আমাদের পরিবারের মধ্যে এমন কোনো ঘটনা ঘটেনি, যেখানে আমাদের মাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। বরং আমরা সবসময়ই আমাদের মায়ের প্রতি যথাযথ সম্মান, ভালোবাসা এবং দায়িত্বশীল আচরণ প্রদর্শন করে আসছি। এই ধরনের সংবাদ প্রকাশের পেছনে একটি সুস্পষ্ট ষড়যন্ত্র রয়েছে বলে আমরা মনে করি, যার উদ্দেশ্য আমাদের পরিবারকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করা।

আমরা সংশ্লিষ্ট গণমাধ্যমকে অনুরোধ করছি, তারা যেন এই মিথ্যা সংবাদটি দ্রুত প্রত্যাহার করে এবং প্রকৃত সত্য জনগণের সামনে তুলে ধরে। একইসাথে, ভবিষ্যতে কোনো সংবাদ প্রকাশের আগে যথাযথ যাচাই-বাছাই করার জন্যও আমরা জোর দাবি জানাচ্ছি।সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন পরিবারের ২ মেয়ে ও ২ ছেলে। প্রচারিত সংবাদ মিথ্যা ভিত্তিহীন দাবি করে এলাকা বাসীর পক্ষ থেকে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত সেনা সদস্য ফরিদুর রহমান ফরিদ মেলেটারী, শাহিন মিয়া, স্বপন মিয়া, জাহাঙ্গীর আলম, ৬নং ওয়ার্ডের ইউপি  সদস্য মেম্বার মো: মোস্তফা মিয়া সহ একাধিক পুরুষ মহিলা একবাক্যে বলে মাকে  বেরকরে দেওয়ার মতো কোন ঘটনা এখানে ঘটেনী।  রাশেদুল ইসলাম জাকির এর মামা টাংগাইলের ধনবাড়ি উপজেলার বীরতারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহাম্মদ আল ফরিদ   উদ্দেশ্য প্রনোদিত  ভাবে  ঘটনাটি ঘটানো হয়েছে বলে দাবি করেন। এই ঘটনায় আমরা পরিবার ও এলাকাবাসী গভীরভাবে ব্যথিত এবং হতাশ। তবে আমরা বিশ্বাস করি, সত্য একদিন অবশ্যই প্রকাশ পাবে এবং ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে। আমরা আইনগত পদক্ষেপ নেওয়ার বিষয়টিও বিবেচনা করছি, যাতে ভবিষ্যতে এ ধরনের মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ আর কেউ প্রচার করার সাহস না পায়।সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন অভিযুক্ত রাশেদুল ইসলাম এর আপন খালা হাসনা বেগম, মামাতো ভাই, শাকিল আহাম্মেদ, মামাতো বোন, শিখা আক্তার, খালাতো বোন,সীমা আক্রার, মামাতো বোন জামাই সিদ্দিকুর রহমান সহ এলাকার গণ্য মান ব্যক্তিবর্গ।পরিশেষে,  সকলের কাছে অনুরোধ জানিয়ে রাশেদুল ইসলাম জাকির বলেন —যে কোনো সংবাদ প্রচারের  আগে তা যাচাই করুন। একটি মিথ্যা সংবাদ শুধু একটি পরিবারকেই নয়, বরং পুরো সমাজকে বিভ্রান্ত করে।

আপনাদের মূল্যবান সময় ও উপস্থিতির জন্য ধন্যবাদ জানিয়ে আসল  সত্য ঘটনা তুলে ধরার আহবান জানান 

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট