1. 6Pr8ATtqVi7RBp@gmail.com : 6Pr8ATtqVi7RBp :
  2. : lf_flvdbCnglkgU :
  3. live@www.dailyjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ ২৪ : দৈনিক জামালপুর সংবাদ ২৪
  4. info@www.dailyjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ ২৪ :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
Yeni oyun deneyimlerini keşfetmek Mariobet güncel giriş ile kolay আমি মিথ্যাবাদী – আল আমিন মিলু পোরশার গাঙ্গুরিয়া-ছাওড় ইউনিয়ন ভূমি অফিসে অনিয়মের অভিযোগ; ‘সবই মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’ দাবি অভিযুক্তের নরসিংদীর শিবপুরে মোবাইল কোর্ট পরিচালনা করেন সামিউর রহমান সহকারী কমিশনার (ভূমি) সরিষাবাড়িতে মাদক ও অনলাইন জুয়ার বিস্তার—কেন ঠেকানো যাচ্ছে না? ফুলপুরে ধর্ষণের শিকার দশম শ্রেণির ছাত্রীর সন্তান প্রসব, নবজাতকের পিতৃত্বের স্বীকৃতির দাবি নরসিংদীতে নিখোঁজের ৩ দিন পর হাত,পা ও লিঙ্গ বিচ্ছিন্ন অবস্থায় ৭৫ বছরের বৃদ্ধার মৃত দেহ উদ্ধার করলেন পুলিশ আমি বুদ্ধিজীবী হবো – আল আমিন মিলু কড়িয়া সীমান্তে ভারতীয় মদ আটক কাটলা বিশেষ ক্যাম্প কর্তৃক যৌন উত্তেজক সিরাপ আটক

সাধুর নগর- আল আমিন মিলু

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
  • ১২৪ বার পড়া হয়েছে

কবিতা 

সাধুর নগরী ঘুরিয়া ঘুরিয়া
আজ বড়ো বিস্ময় জাগে—
মুখে সুধা, অন্তরে বিষ,
পুণ্যবাণী পাপের দাগে।
কপালে চন্দন, গলায় মালা,
চোখে করুণার জল,
অন্তঃপুরে লোভের মেলা—
বাহিরে সাধুতার ছল।
জিহ্বায় তাদের বেদ-পুরাণ,
বুকে হিসাব নিকাশ,
অন্যের ঘরে নীতির বুলি,
নিজের ঘরে অন্ধকারের বাস।
যে হাতে ওঠে তসবিহ-মালা,
সে হাতেই গোপন ফাঁস;
যে মুখ বলে—‘মানুষ সেবা’,
সেই মুখে স্বার্থের সুবাস।
এ নগরীতে সাধু অনেক,
মানুষ বড়ই কম—
পোশাকজুড়ে পবিত্রতার রং,
হৃদয়জুড়ে কালো মেঘের জম।
আমি তাই আর সাধু খুঁজি না,
খুঁজি একটি নির্মল প্রাণ—
যার চোখে সত্যের দীপ জ্বলে,
যার কাজে মানুষের সম্মান।
যে নীরবে ভালোবাসে মানুষ,
নাম লেখে না পুণ্যের খাতায়,
যে ক্ষুধার্তের পাশে বসে
নিজের অন্ন ভাগ করে খায়।
সাধুর নগর ঘুরিয়া শেষে
এই কথাটিই বুঝিলাম—
সাধু হওয়া সহজ বড়ো,
মানুষ হওয়া কঠিন জানিলাম।

লেখক কলামিস্ট রাজনৈতিক বিশ্লেষক গবেষক
সরিষাবাড়ি জামালপুর

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট