
নাহিদ পোরশা নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) কর্তৃক চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ফেন্সিডিল আটক করেন। রবিবার ২৩ আগস্ট আনুমানিক ভোর ৪.২০ মিনিটের সময় চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার অন্তর্গত অত্র ব্যাটালিয়নের অধীনস্থ চাড়ালডাংগা বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ বাদল খাঁন এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল বেগপুর নামক স্থানে অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ৩৮ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করে। আটককৃত মাদকদ্রব্য চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানায় জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অবৈধ সীমান্ত পারাপার/গরু/মাদক পাচার এবং চোরাচালানের বিরুদ্ধে সর্বাত্বক অভিযান অব্যাহত রাখার অঙ্গিকার ব্যক্ত করেছেন লেঃ কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম, পিএসসি, অধিনায়ক, নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)।