শরীরে ১৩২টি গুলি নিয়ে দ্বারে দ্বারে ঘুরছেন হালুয়াঘাটের ‘জুলাই যোদ্ধা’, প্রশাসনের সুদৃষ্টি কামনা

শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
শেয়ার করুন:

 

রবিউল হক বাবুঃ- (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার নাগলা এলাকার এক অসহায় তরুণ ‘জুলাই যোদ্ধা’ শরীরের ভেতরে ১৩২টি গুলি (স্প্লিন্টার/বুলেট) নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। উন্নত চিকিৎসা ও সরকারি সহায়তার আশায় তিনি দীর্ঘদিন ধরে স্থানীয় প্রশাসন ও বিভিন্ন দপ্তরের দ্বারে দ্বারে ঘুরছেন। সম্প্রতি তার এই অসহায়ত্বের চিত্র তুলে ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশিত হলে তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, তার শারীরিক যন্ত্রণা ও অসহায়ত্বের কথা তুলে ধরছেন। জুলাই গণঅভ্যুত্থানে অংশ নিয়ে তিনি গুরুতর আহত হন এবং তার শরীরে ১৩২টি গুলি বিদ্ধ হয়। অর্থের অভাবে প্রয়োজনীয় অস্ত্রোপচার ও উন্নত চিকিৎসা করাতে না পারায় তার শারীরিক অবস্থার দিন দিন অবনতি ঘটছে। পরিবারটিও এখন চরম আর্থিক সংকটে দিন কাটাচ্ছে।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর স্থানীয় সচেতন মহল ও নেটিজেনদের মাঝে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। দেশ গড়ার আন্দোলনে ভূমিকা রাখা এই অসহায় তরুণ ও তার পরিবারের পাশে দাঁড়াতে এবং দ্রুত উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে ময়মনসিংহ জেলা প্রশাসন, হালুয়াঘাট উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ ও সুদৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী।