খুলনার কয়রায় থেকে ৪ টি অস্ত্র ২৫ রাউন্ড গুলিসহ ২ জলদস্যুকে গ্রেপ্তার করেছে এসআরবি-৬

শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
শেয়ার করুন:

 

মহিদুল ইসলাম (শাহীন) খুলনা থেকে,

সুন্দরবনের খুলনার কয়রায় বিশেষ অভিযান চালিয়ে চারটি আ-গ্নেয়া-স্ত্র, ২৫ রা-উন্ড শ-টগা-নের গু-লি ও ৪৬০ রা-উন্ড এ-য়ারগা-নের গু-লিসহ জলদস্যুদের দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে এসআরবি-৬ স্পেশাল কোম্পানির একটি আভিযানিক দল।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে খুলনার কয়রা থানাধীন ৫ নম্বর কয়রা ইউনিয়নের পাড়পাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, কয়রা এলাকার কেরামত গাজীর ছেলে হাফিজুর রহমান (৩৭) ও জামাল ফারুকের ছেলে আব্দুর রহিম (২৬)। অভিযান সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রথমে ওই দুইজনকে গ্রেপ্তার করা হয়।

পরে গ্রেপ্তারকৃত হাফিজুর রহমানের দেওয়া তথ্যের ভিত্তিতে একই এলাকার জলদস্যু দলের প্রধান ইয়াদ আলীপাড়ের বসতবাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় দস্যুতার কাজে ব্যবহৃত চারটি আ-গ্নে-য়া-স্ত্র, ২৫ রা-উন্ড শ-টগা-নের গু-লি এবং ৪৬০ রা-উন্ড এয়ারগানের গু-লি উদ্ধার করে আভিযানিক দল।
অভিযান সংশ্লিষ্টদের দাবি,

গ্রেপ্তারকৃত হাফিজুর রহমান অ-স্ত্র ও গো-লাবা-রুদ সরবরাহের মাধ্যমে জলদস্যুদের সহযোগিতা করতেন। অন্যদিকে আব্দুর রহিম জলদস্যুদের নিত্যপ্রয়োজনীয় খাদ্য ও রসদ সরবরাহের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থান সম্পর্কে তথ্য দিয়ে সহযোগিতা করতেন বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে।

এ ঘটনায় পলাতক জলদস্যু দলের প্রধান ইয়াদ আলীপাড়সহ সংশ্লিষ্টদের গ্রেপ্তারে তৎপরতা অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃত দুই আসামির বিরুদ্ধে খুলনার কয়রা থানায় অ-স্ত্র আইনে মামলা দায়েরসহ উদ্ধার করা অ-স্ত্র ও গো-লাবা-রুদ হ-স্তান্ত-রের মাধ্যমে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে অভিযান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সুন্দরবন ও উপকূলীয় এলাকায় জলদস্যুতা দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।