সরিষাবাড়ীতে বীর মুক্তিযোদ্ধা মোঃ ইউসুফ আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন


সরিষাবাড়ী থেকে আমাদের প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল আজিজ জানান।
জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার ৪ নং আওনা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের কাবারিয়াবাড়ী গ্রামের মৃত মোকছেদ আলী সরকার–ছেলে বীর মুক্তিযোদ্ধা মোঃ ইউসুফ আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। তিনি আজ শুক্রবার ২৭-১১-২৬ ইং তারিখ সকাল সোয়া ৯ ঘটিকার সময় মৃত্যু বরণ করেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।
সরিষাবাড়ী উপজেলা প্রশাসনের পক্ষে বিকাল সাড়ে ৩ ঘটিকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আফসানার নেতৃত্বে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক মোঃ নজরুল ইসলাম তালুকদার উপস্থিতিতে পুস্পস্তবক অর্পণ করে একদল চৌকস পুলিশ সদস্যদের করুন সুরে বিঘল বাজিয়ে গার্ড অফ অনারের মাধ্যমে রাষ্ট্রীয় সালাম প্রদর্শন করা হয়।
এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আফসানা বীর মুক্তিযোদ্ধা পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন ও সন্তানদের সাথে কুশল বিনিময় করেন
এবং শান্তনা সহ সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
বীর মুক্তিযোদ্ধা ইউসুফ আলী ১১ নং সেক্টরের কর্নেল তাহের এর অধীনে মোঃ মোজাম্মেল হক কোম্পানির একজন সাহসী বীর মুক্তিযোদ্ধা ছিলেন। জাতি চিরদিন তাঁর অবদানের কথা স্মরণ রাখবে। বাদ মাগরিব তাহার জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। এ সময় এলাকার বীর মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন।
বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল আজিজ
০১৭১৫-৮৬৮৬৬৮








