ফুলপুরের বওলায় কোকাইলে বসতবাড়ি ও দোকানে হামলা-ভাঙচুর এবং লুটপাট, নিন্দা ও বিচারের দাবি

শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
শেয়ার করুন:

 

 রবিউল হক বাবু সরকার ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের ফুলপুর উপজেলার ১০নং বওলা ইউনিয়নের কোকাইল গ্রামে এক ব্যক্তির বসতবাড়ি ও দোকানঘরে হামলা, ভাঙচুর এবং লুটপাটের ঘটনা ঘটেছে। ভুক্তভোগী ওই ব্যক্তির নাম আবদুল আজিজ।
স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, দুর্বৃত্তরা কোকাইল গ্রামে অবস্থিত আবদুল আজিজের বসতবাড়ি এবং দোকানঘরে অতর্কিত হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করে। এতে পরিবারটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

ঘটনার পরপরই জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল করে ফুলপুর থানা পুলিশকে বিষয়টি অবগত করা হয়। খবর পেয়ে ফুলপুর থানা পুলিশের একটি দল তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করে। এ সময় পুলিশের পক্ষ থেকে জানানো হয়, ভুক্তভোগী পরিবার থানায় লিখিত অভিযোগ দায়ের করলে তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে তাদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

এদিকে, বসতবাড়ি ও দোকানে এমন ন্যক্কারজনক হামলা ও লুটপাটের ঘটনায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় সচেতন মহল ও এলাকাবাসী এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এবং অবিলম্বে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।