নওগাঁ সীমান্তে পুশইনের উদ্দেশ্যে কোনো ব্যক্তির অবস্থান বা সমাবেশ নেই: বিজিবি


নাহিদ, পোরশা (নওগাঁ) প্রতিনিধি:
১৮ নভেম্বর ২০২৬ তারিখ ভোর ৪টা থেকে সকাল ৯টা ৩০ মিনিট পর্যন্ত নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পুশইন সংক্রান্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা গেছে, বর্তমানে নওগাঁ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পুশইনের উদ্দেশ্যে কোনো ব্যক্তির অবস্থান কিংবা সমাবেশ পরিলক্ষিত হয়নি। সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
এ বিষয়ে বিজিবি জানায়, সীমান্ত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। পাশাপাশি যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সীমান্ত এলাকায় সার্বক্ষণিক নজরদারি ও নিরাপত্তা কার্যক্রম অব্যাহত রয়েছে।







