সরিষাবাড়ীতে জমি নিয়ে বিরোধের জেরে প্রাণনাশের হুমকির অভিযোগে জিডি

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
শেয়ার করুন:
নিজস্ব প্রতিবেদক 
জমি ও পারিবারিক বিরোধের জেরে জামালপুরের সরিষাবাড়ীতে প্রতিপক্ষের বিরুদ্ধে মারধর, স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া, ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিজের ও পরিবারের সদস্যদের নিরাপত্তা চেয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জের (ওসি) কাছে লিখিত আবেদন করেছেন মো. আলম মিয়া (৪৫)। লিখিত আবেদনে আলম মিয়া উল্লেখ করেন, তিনি উপজেলার মালিপাড়া গ্রামের বাসিন্দা। একই এলাকার খোকা মিয়া (৫০), আল আমিন (৩৫), গাজী মিয়া (৫০), নুর নবী (২৫), উজ্জ্বল মিয়া (৫৩), সজীব মিয়া (১৯) ও জামেলা বেগমের (৭০) সঙ্গে তাঁর পরিবারের দীর্ঘদিন ধরে পারিবারিক ও জমিসংক্রান্ত বিরোধ চলে আসছে।
অভিযোগে বলা হয়, গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে বিবাদীরা তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের মারধর করে গুরুতর আহত করেন। এ সময় তাঁদের একটি স্বর্ণের চেইন নিয়ে যাওয়ার অভিযোগও করেন তিনি। এ ঘটনায় সরিষাবাড়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ৯ নভেম্বর ২০২৬ তারিখে ১১ নভেম্বর  মামলা নথিভুক্ত হয়। পরে বিবাদীরা আদালত থেকে জামিনে মুক্ত হন বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।
আলম মিয়ার অভিযোগ, জামিনে এসে  পরবর্তীতে বিবাদীরা তাঁর বাড়ির সামনে গিয়ে পরিবারের সদস্যদের নাম ধরে ডাকাডাকি ও গালিগালাজ করেন। জমিসংক্রান্ত বিরোধের মামলা তুলে নিতে তাঁকে চাপ দেওয়া হয়। মামলা তুলে না নিলে তাঁকে, তাঁর ভাই ও পরিবারের অন্য সদস্যদের হত্যা করে লাশ নদীতে ভাসিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি।
লিখিত আবেদনে আরও বলা হয়, বিবাদীরা দেশীয় অস্ত্রশস্ত্র প্রদর্শন করে তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের ভয়ভীতি দেখাচ্ছেন। তাঁদের হুমকির কারণে পরিবারের সদস্যরা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। যেকোনো সময় বিবাদীরা তাঁদের বড় ধরনের ক্ষতি করতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন অভিযোগকারী।
এ অবস্থায় ভবিষ্যতে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে নিজের ও পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বিষয়টি সাধারণ ডায়েরিভুক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন আলম মিয়া।
এ ব্যাপারে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল হাসান জানান, আলম মিয়ার লিখিত অভিযোগটি আমলে নিয়ে ৭০৮ নং জিডি হিসেবে নথিভুক্ত করা হয়েছে।
বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন জানিয়েছে