সরিষাবাড়ীতে ফ্যাসিস্ট আওয়ামী লীগের নৈরাজ্য ও নাশকতার প্রতিবাদে পোগলদিঘা ইউনিয়ন যুবদলের বিক্ষোভ মিছিল

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
শেয়ার করুন:

 

রকিবুল ইসলাম লিংকন

জামালপুরের সরিষাবাড়ীতে ফ্যাসিস্ট আওয়ামী লীগের অপতৎপরতা, নৈরাজ্য এবং নাশকতার চক্রান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ২নং পোগলদিঘা ইউনিয়ন যুবদল।

​আজ শনিবার বিকেলে উপজেলার বয়ড়া বাজার এলাকায় ইউনিয়ন যুবদলের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

​বিক্ষোভ মিছিলটি বয়ড়া বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে বাজারের একটি গুরুত্বপূর্ণ পয়েন্টে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

​সমাবেশে ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিভিন্ন ষড়যন্ত্র ও নাশকতামূলক কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করে জোরালো বক্তব্য রাখেন রাশিদুল ইসলাম রঞ্জু।

​বক্তারা বলেন, “ছাত্র-জনতার ঐতিহাসিক রক্তক্ষয়ী অভ্যুত্থানের মাধ্যমে দেশ ফ্যাসিস্টমুক্ত হয়েছে। কিন্তু পালিয়ে যাওয়া অপশক্তি ও তাদের দোসররা দেশের বিরুদ্ধে এখনো নানা ধরনের ষড়যন্ত্র ও নাশকতার পাঁয়তারা চালিয়ে যাচ্ছে। পোগলদিঘা ইউনিয়ন যুবদল ও বিএনপি পরিবারের নেতাকর্মীরা রাজপথে থেকে এসব দেশবিরোধী অপচেষ্টা যেকোনো মূল্যে শক্তহাতে প্রতিহত করবে।”

​২নং পোগলদিঘা ইউনিয়ন যুবদলের আয়োজনে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন— ২নং পোগলদিঘা ইউনিয়ন বিএনপির সভাপতি মামুন অর রশিদ, সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রঞ্জু ২নং পোগলদিঘা ইউনিয়ন যুবদলের সভাপতি সাকিবুল হাসান সুমন ফকির এবং সাধারণ সম্পাদক জাহিদ হাসান ফরহাদ।

​এ সময় স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।