খুলনা এসআরবি-৬ ও ৮ এর যৌথ অভিযানে কুখ্যাত সন্ত্রাসী রকি গ্রেফতার


খুলনা প্রতিনিধি
খুলনা এসআরবি-৬ ও এসআরবি-৮ এর যৌথ আভিযানিক দল বিশেষ অভিযান চালিয়ে খুলনার কুখ্যাত সন্ত্রাসী মোঃ শাহারিয়ার ইসলাম রকিকে গ্রেফতার করেছে। গত ১২ নভেম্বর ২০২৬ তারিখ বিকেলে মাদারীপুর জেলার শিবচর থানাধীন ডিসি রোড এলাকায় এই অভিযান পরিচালিত হয়। গ্রেফতারকৃত শাহারিয়ার ইসলাম রকি খুলনার সদর থানাধীন ৮/১ টুটপাড়া ইস্ট সার্কুলার লেন এলাকার মৃত মোঃ শাহজাহান ও বেবি বেগম দম্পতির ছেলে।
তিনি খুলনার শীর্ষ সন্ত্রাসী নুরাজিমের আপন ভাই। এসআরবি সূত্র জানায়,সম্প্রতি খুলনার নিউ অ্যাপোলো ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে চাঁদার দাবিতে সশস্ত্র হামলা ও ভাঙচুরের ঘটনায় নুরাজিম বাহিনীর নাম উঠে আসে। এছাড়া এই গ্রুপের বিরুদ্ধে খুলনা শহরে মাদক ব্যবসা,হত্যা ও চাঁদাবাজির বহু অভিযোগ রয়েছে। পুলিশ ও গোয়েন্দা রেকর্ড অনুযায়ী,
গ্রেফতারকৃত রকির বিরুদ্ধে খুলনা মহানগরীর বিভিন্ন থানায় ৩ টি হত্যা ও ৪ টি মাদক মামলাসহ মোট ৯টি মামলার তথ্য রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে যৌথ আভিযানিক দল মাদারীপুরে অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করে। পরবর্তীতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে খুলনা মহানগরীর সদর থানায় হস্তান্তর করা হয়েছে। অপরাধ দমনে এসআরবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান, এসআরবি-৬ এর অধিনায়ক লে,কর্নেল নিস্তার আহমেদ।








