যশোরের চৌগাছায় থেকে পরিত্যক্ত অবস্থায় ১৪৭ বোতল ফেয়ারডিল উদ্ধার করেছে এসআরবি-৬


মহিদুল ইসলাম (শাহীন) খুলনা থেকে,
যশোরের চৌগাছায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১৪৭ বোতল ফেয়ারডিল উদ্ধার করেছে এসআরবি-৬, যশোর ও ৪৯ বিজিবি, আন্দুলিয়া ক্যাম্প। মাদকের বিরুদ্ধে *জিরো টলারেন্স নীতিতে* অটল থেকে এসআরবি ফোর্সেস মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় অদ্য ১৩ নভেম্বর ২০২৬ তারিখ ভোর ০৫:০০ ঘটিকার সময় এসআরবি-৬, সিপিসি-৩, যশোর এবং ৪৯ বিজিবি,
আন্দুলিয়া বিওপি এর যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে যশোর জেলার চৌগাছা থানাধীন বর্ণি এলাকায় অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অস্থায় ১৪৭ বোতল ফেয়ারডিল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত পরিত্যক্ত মাদকদ্রব্য উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ করে যশোর জেলার চৌগাছা থানায় জিডি মূলে উদ্ধারকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
স্কোয়াড্রন লীডার মোঃ ইমামীম মুবীন সরকার সুমন, কোম্পানী কমান্ডার, সিপিসি-৩, যশোর জানান, নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতার, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার এবং চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণের মতো ঘটনায় জড়িত অপরাধীদের বিরুদ্ধে এসআরবির চলমান অভিযান অব্যাহত থাকবে।








