পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি আটক


নাহিদ, পোরশা (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর পত্নীতলায় বিজিবির বিশেষ অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর ২০২৬) দুপুর ১২টার দিকে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)-এর অধীন শীতলমাঠ বিওপির একটি বিশেষ টহলদল এ অভিযান পরিচালনা করে। শীতলমাঠ বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ মনিরুজ্জামানের নেতৃত্বে পরিচালিত অভিযানে সীমান্ত পিলার ২৫৪/২-এস থেকে আনুমানিক এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে শীতলমাঠ গজুর মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক ব্যক্তি হলেন মোঃ সবুজ (৩৪)। তিনি পত্নীতলা উপজেলার নির্মইল গ্রামের মৃত ইউনুছ আলীর ছেলে।
এ সময় তার কাছ থেকে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
আটক ব্যক্তির বিরুদ্ধে পত্নীতলা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। একই সঙ্গে জব্দকৃত মালামালসহ তাকে পুলিশের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এ বিষয়ে বিজিবি জানায়, সীমান্ত এলাকায় মাদক চোরাচালানসহ সব ধরনের আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)-এর গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। দেশের সীমান্ত সুরক্ষা এবং মাদক ও চোরাচালানমুক্ত সমাজ গঠনে বিজিবি দৃঢ়প্রতিজ্ঞ।








