1. : lf_flvdbCnglkgU :
  2. live@www.dailyjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ ২৪ : দৈনিক জামালপুর সংবাদ ২৪
  3. info@www.dailyjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ ২৪ :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদীর শিবপুরের মুক্তিযোদ্ধাদের সাথে মত বিনিময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন আলহাজ্ব মনজুর এলাহী এমপি ফুলপুরে ১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ২,১০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার ব্যবসায়ীরা যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকে, তাহলে জনগণ কি সুখ-শান্তি পাবে? সাঁথিয়ায় মব সৃষ্টি করে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীকে পদত্যাগে বাধ্য করার অভিযোগ সুখ কামনা- আল আমিন মিলু বাংলাদেশের রাজনীতির মেরুকরণ: ডিসেম্বর ঘিরে আতঙ্ক ও উৎকণ্ঠা ১৫ আগস্ট ১৯৭৫: বাঙালি জাতির ইতিহাসের এক কলঙ্কময় অধ্যায় হাজরাবাড়ী পৌরসভার কাউন্সিলর প্রার্থী মনোহর মিয়া সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশী নিখুঁত হতে হবেনা- আল আমিন মিলু

ফুলপুরে নবাগত ইউএনও সাধনা ত্রিপুরার সঙ্গে জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির সৌজন্য সাক্ষাৎ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ৩৭ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক, ফুলপুর:
ময়মনসিংহের ফুলপুর উপজেলায় নবনিযুক্ত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজ্ সাধনা ত্রিপুরার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন ‘ফুলপুর উপজেলা জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি’র সাংবাদিক নেতৃবৃন্দ। আজ ০২ আগস্ট ২০২৬, রবিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে সাংবাদিক নেতৃবৃন্দ নবাগত উপজেলা নির্বাহী অফিসারকে ফুলপুরে স্বাগত জানান এবং ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেন। উল্লেখ্য, মিজ্ সাধনা ত্রিপুরা দেশের ত্রিপুরা জনগোষ্ঠীর মধ্যে প্রথম নারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে দায়িত্ব গ্রহণ করে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।

শুভেচ্ছা বিনিময় শেষে এক সংক্ষিপ্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় নবাগত ইউএনও মিজ্ সাধনা ত্রিপুরা বলেন, “উপজেলার সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং সরকারের কল্যাণমুখী কর্মকাণ্ড সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে গণমাধ্যমের ভূমিকা অনস্বীকার্য। সাংবাদিকরা হচ্ছেন সমাজের দর্পণ। ফুলপুরের সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা, সরকারি সেবার মানোন্নয়ন এবং দুর্নীতির বিরুদ্ধে প্রশাসন জিরো টলারেন্স নীতি বজায় রাখবে। এ লক্ষ্যে আমি স্থানীয় সংবাদকর্মীদের বস্তুনিষ্ঠ ও গঠনমূলক সহযোগিতা প্রত্যাশা করছি।”

মতবিনিময়কালে জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির স্থানীয় নেতৃবৃন্দ উপজেলার বিভিন্ন জনগুরুত্বপূর্ণ সমস্যা, সম্ভাবনা এবং জনসেবার মান বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন পরামর্শ তুলে ধরেন। সাংবাদিকরা নবাগত ইউএনও-কে পেশাগত দায়িত্ব পালনে প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা কামনা করেন এবং উপজেলার যেকোনো উন্নয়নমূলক কাজে পাশে থাকার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

উক্ত সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় ‘ফুলপুর উপজেলা জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি’র সভাপতি, সাধারণ সম্পাদকসহ উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট