1. : lf_flvdbCnglkgU :
  2. live@www.dailyjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ ২৪ : দৈনিক জামালপুর সংবাদ ২৪
  3. info@www.dailyjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ ২৪ :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদীর শিবপুরের মুক্তিযোদ্ধাদের সাথে মত বিনিময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন আলহাজ্ব মনজুর এলাহী এমপি ফুলপুরে ১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ২,১০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার ব্যবসায়ীরা যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকে, তাহলে জনগণ কি সুখ-শান্তি পাবে? সাঁথিয়ায় মব সৃষ্টি করে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীকে পদত্যাগে বাধ্য করার অভিযোগ সুখ কামনা- আল আমিন মিলু বাংলাদেশের রাজনীতির মেরুকরণ: ডিসেম্বর ঘিরে আতঙ্ক ও উৎকণ্ঠা ১৫ আগস্ট ১৯৭৫: বাঙালি জাতির ইতিহাসের এক কলঙ্কময় অধ্যায় হাজরাবাড়ী পৌরসভার কাউন্সিলর প্রার্থী মনোহর মিয়া সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশী নিখুঁত হতে হবেনা- আল আমিন মিলু

রাজশাহীতে উদ্ধারকৃত ৫০টি হারিয়ে যাওয়া মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ৫৩ বার পড়া হয়েছে

 

মোঃ রবিউল ইসলাম মিনাল:গোদাগাড়ী প্রতিনিধি​​​ রাজশাহী :
রাজশাহী জেলা পুলিশের তৎপরতায় উদ্ধার হওয়া ৫০টি হারিয়ে যাওয়া মোবাইল ফোন প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করা হয়েছে। আজ সোমবার (২৭ জুলাই ২০২৬) সকাল ১০:৩০ ঘটিকায় পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্সরুমে এক আনুষ্ঠানিকভাবে এসব ফোন ফিরিয়ে দেন রাজশাহীর পুলিশ সুপার জনাব মোহাম্মদ নাঈমুল হাছান।

পুলিশ সুপার কার্যালয় সূত্রে জানা যায়, রাজশাহী জেলার ৮টি থানায় বিভিন্ন সময়ে মোবাইল ফোন হারানোর বিষয়ে ৫০ জন নাগরিক সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন। এসব জিডির ভিত্তিতে পুলিশ সুপার কার্যালয়ের আইসিটি শাখা প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে উদ্ধার করে মোবাইল ফোনগুলো।উদ্ধারকৃত ৫০টি ফোনের মধ্যে রয়েছে ভিভো: ১০টি ​স্যামসাং: ০৯টি ​রিয়েলমি: ০৯টি
​শাওমি: ০৮টি ​ওপ্পো: ০৩টি ​টেকনো: ০৩টি ​ইনফিনিক্স: ০২টি ​আইটেল: ০২টি ​অনার: ০২টি ​ওয়ানপ্লাস: ০১টি
​নোকিয়া: ০১টি
রাজশাহী জেলার মিডিয়া মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাবিনা ইয়াসমিন বলেন,
প্রকৃত মালিকের নিকট উদ্ধারকৃত ফোন ফিরিয়ে দিতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। আমরা বিশ্বাস করি, জেলা পুলিশের এই সাফল্যের পরিধি আগামীতে আরও বিস্তৃত হবে।
দীর্ঘদিন পর হারিয়ে যাওয়া প্রিয় ফোনটি হাতে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ফোন মালিকগণ। তারা জেলা পুলিশের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করে আশা ব্যক্ত করেন যে, জেলা পুলিশ ভবিষ্যতেও এভাবে সাধারণ মানুষের পাশে থেকে সেবা দিয়ে যাবে।
উক্ত হস্তান্তর অনুষ্ঠানে রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ শরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) এ.টি.এম. মাইনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাবিনা ইয়াসমিনসহ জেলা পুলিশের ঊর্ধ্বোতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

রাজশাহী গোদাগাড়ী প্রতিনিধি
মোঃ রবিউল ইসলাম মিনাল
01712483534

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট