1. : lf_flvdbCnglkgU :
  2. live@www.dailyjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ ২৪ : দৈনিক জামালপুর সংবাদ ২৪
  3. info@www.dailyjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ ২৪ :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদীর শিবপুরের মুক্তিযোদ্ধাদের সাথে মত বিনিময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন আলহাজ্ব মনজুর এলাহী এমপি ফুলপুরে ১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ২,১০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার ব্যবসায়ীরা যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকে, তাহলে জনগণ কি সুখ-শান্তি পাবে? সাঁথিয়ায় মব সৃষ্টি করে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীকে পদত্যাগে বাধ্য করার অভিযোগ সুখ কামনা- আল আমিন মিলু বাংলাদেশের রাজনীতির মেরুকরণ: ডিসেম্বর ঘিরে আতঙ্ক ও উৎকণ্ঠা ১৫ আগস্ট ১৯৭৫: বাঙালি জাতির ইতিহাসের এক কলঙ্কময় অধ্যায় হাজরাবাড়ী পৌরসভার কাউন্সিলর প্রার্থী মনোহর মিয়া সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশী নিখুঁত হতে হবেনা- আল আমিন মিলু

খুলনা লবণচরার সন্ত্রাসী ও চাঁদাবাজ নাদিম এবং রানাকে পিস্তল ও গুলিসহ গ্রেফতার করেছে র‍্যাব-৬

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ৬০ বার পড়া হয়েছে

 

খুলনা জেলা প্রতিনিধি,

খুলনার লবণচরার দুর্ধর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজ নাদিম ও তার সহযোগী রানাকে বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেফতার করেছে র‍্যাব-৬, স্পেশাল কোম্পানি।
র‍্যাব ফোর্সেস নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভূক্ত আসামিদের গ্রেফতার, অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক কারবারি গ্রেফতার এবং বিভিন্ন চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণের মতো অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় আনয়নের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।

এরই ধারাবাহিকতায় অদ্য ২৪ই জুলাই ২০২৬ ইং তারিখ, সকাল ১১:৫০ ঘটিকার সময় র‍্যাব-৬, সিপিসি স্পেশাল কোম্পানির একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে খুলনা জেলার লবণচরা থানাধীন ইসলামপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে দুইজন অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিরা হলেন নাজিম ওরফে নাদিম (৩০),* পিতা: শাহজাহান, সাং: আমতলা এবং

মোঃ মাসুদ রানা (৩৭),* পিতা: আব্দুর রহমান মিয়াজি, সাং: ইসলামপাড়া, উভয় থানা: লবণচরা, জেলা: খুলনা।
অভিযানকালে ধৃত আসামি নাজিমের বসত ঘরে তল্লাশি চালিয়ে তার দেখানো ও বের করে দেওয়া মতে *ক) একটি বিদেশি পিস্তল, খ) চার রাউন্ড তাজা গুলি ও এক রাউন্ড খালি কার্তুজ এবং গ) একটি ম্যাগাজিন* উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত আলমত উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। মামলা রুজু শেষে উদ্ধারকৃত আলামতসহ আসামিদ্বয়কে খুলনার লবণচরা থানায় হস্তান্তর করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট