1. : lf_flvdbCnglkgU :
  2. live@www.dailyjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ ২৪ : দৈনিক জামালপুর সংবাদ ২৪
  3. info@www.dailyjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ ২৪ :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ বানিজ্য অদক্ষ শিক্ষক নিয়োগ পড়াশোনা নিম্নমানের নানা আলোচনা সমালোচনার ঝড়, মুখ ফিরিয়ে নিচ্ছে অভিভাবক গন নরসিংদীর শিবপুরে পূজা উদযাপন পরিষদ এর উদ্যোগে মত বিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত সাপাহার সীমান্তে বিজিবির উদ্যোগে সীমান্ত টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের উদ্বোধন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থার অধপতনের কারন কি?? ফুলপুরে জুলাই-আগস্টের শহীদ ও আহত যোদ্ধাদের স্মরণে বওলায় আলোচনা ও সংবর্ধনা অনুষ্ঠিত জামালপুরে রেলওয়ে মেইটদের দ্রুত পদায়নের দাবিতে মানববন্ধন বর্তমানে সমাজে নারী পুরুষের পরকীয়া অপরাধ ভয়ংকর আকার ধারণ করেছে ইসলামের দৃষ্টিতে পবিত্র শুক্রবারের কেন এতো গুরুত্ব দেওয়া হয়েছে বিস্তারিত বর্ননা বাংলাদেশের অর্থনীতি সমুদ্রের তলানিতে চলে গেছে। চার মাসে সরকারের ঋণের বোঝা ৬৯ হাজার কোটি টাকা। এভাবে চলতে থাকলে ভবিষ্যতে কোথায় গিয়ে দাঁড়াবে?? বিসিডিএস সরিষাবাড়ী উপজেলা শাখা আহবায়ক কমিটি ঘোষণা

​আদম ব্যবসায়ীকে জিম্মি করে মুক্তিপণ দাবী চেকের পাতা ও স্ট্যাম্পে জোরপূর্বক সাক্ষর

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ৮৭ বার পড়া হয়েছে

 

রমজান আলী (ধনবাড়ী সংবাদদাতা)

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় এক আদম ব্যবসায়ীকে জিম্মি করে মারধর, মুক্তিপণ দাবি এবং চেক ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী আদম ব্যবসায়ী মোঃ আপেল গত ১৫ জুন টাঙ্গাইল আদালতে একটি মামলা দায়ের করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ধনবাড়ী উপজেলার বানিয়াজান ইউনিয়নের পঞ্চাশী চানপুর গ্রামের বাসিন্দা মোঃ আপেল পূর্বে সৌদি আরবে অবস্থানকালে এলাকার বিভিন্ন লোককে বিদেশে পাঠানোর কাজ করতেন। বর্তমানে তিনি নারায়ণগঞ্জের ফতুল্লা নলিনপুর এলাকায় ভাড়া বাসায় বসবাস করছেন।

একই এলাকার পঞ্চাশী কাওয়ামারা গ্রামের আব্দুল লতিফের ছেলে সোহানুর রহমান সুমন ২০২৪ সালে সৌদি আরব যাওয়ার জন্য আপেলের সঙ্গে ৬ লক্ষ ৪০ হাজার টাকার চুক্তি করেন। এর মধ্যে ২ লক্ষ ৭০ হাজার টাকা অগ্রিম প্রদান করা হয় এবং বাকি ৩ লক্ষ ৭০ হাজার টাকা যাওয়ার পূর্বে দেওয়ার কথা ছিল।

২২ ডিসেম্বর ২০২৪ তারিখে ফ্লাইট নির্ধারিত থাকলেও আগের দিন সুমন বিদেশ যেতে অস্বীকৃতি জানান। এ নিয়ে উভয়ের মধ্যে বিরোধ সৃষ্টি হয়।

অভিযোগে বলা হয়, গত ২৩ মে সোহানুর রহমান সুমন, কামাল হোসেন, বিদ্যুৎ, মাজেদসহ অজ্ঞাত ১৫/২০ জন ব্যক্তি পরিকল্পিতভাবে আপেলকে ডাক্তার দেখানোর কথা বলে নারায়ণগঞ্জের ভাড়া বাসা থেকে ডেকে নিয়ে যায়। পরে তাকে অজ্ঞাত স্থানে আটকে রেখে ২০ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করা হয় এবং মারধরসহ প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

পরিস্থিতির চাপে আপেল তার স্ত্রী জেসমিন ও বাসার মালিক রজব আলীকে ঘটনাস্থলে ডেকে আনেন। অভিযোগ রয়েছে, অস্ত্রের মুখে তাদের কাছ থেকে ব্যাংকের চেকের পাতা, স্ট্যাম্প, কার্টিজ পেপার ও সাদা কাগজে জোরপূর্বক স্বাক্ষর নেওয়া হয়।

এছাড়া ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথ থেকে নগদ ৫০ হাজার টাকা উত্তোলন এবং স্ত্রীর গহনা বিক্রি করে আরও ৭০ হাজার টাকা আদায় করা হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

মামলাটি আমলে নিয়ে টাঙ্গাইল আদালত পূর্ণ তদন্তের জন্য ধনবাড়ী থানার ওসিকে নির্দেশ প্রদান করেছেন।

অন্যদিকে অভিযুক্ত সোহানুর রহমান সুমন অভিযোগ অস্বীকার করে বলেন, বিদেশে নেওয়ার কথা বলে তার কাছ থেকে ৫ লক্ষ ৪০ হাজার টাকা নেওয়া হয়েছিল। প্রতিশ্রুত কোম্পানিতে চাকরি না পাওয়ায় তিনি বিদেশ যেতে অস্বীকৃতি জানান এবং টাকা ফেরত চান। টাকা ফেরত না দেওয়ায় তার বিরুদ্ধে মিথ্যা মামলা ও গুজব ছড়ানো হচ্ছে বলে দাবি করেন তিনি।

ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটনের দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট