1. : lf_flvdbCnglkgU :
  2. live@www.dailyjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ ২৪ : দৈনিক জামালপুর সংবাদ ২৪
  3. info@www.dailyjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ ২৪ :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
পোরশার নিতপুর সীমান্তে বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই চোরাকারবারী আটক যুবদলের ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক শাহ আলম বহিষ্কার গোদাগাড়ীতে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত Betmica Casino Bonus Codes | Play Casino Online in the UK শুক্রবার – গুনাহ মাপের আরও একটি সুযোগ অন্ধকার বিশ্বাস -আল আমিন মিলু নরসিংদীতে নামাজরত অবস্থায় জাহানারা (৭৩) কে কুপিয়ে হত্যা পর্যায়ক্রমে গ্রেফতার তিন দামোদর ও পোগলদিঘায় মাদকের বিরুদ্ধে জনতার অবস্থান—আস্তানা ভাঙার পর এবার ‘গডফাদার’ খোঁজার দাবি রাজনৈতিক পরিচয়ের আড়ালে মাদক ও জমি দখলের অভিযোগ—ক্ষুণ্ন হচ্ছে দলের ভাবমূর্তি? নরসিংদীর শিবপুরে মুনসিফেরচর কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দলকে ফুলের মালা দিয়ে বরণ

ফুলপুরে বওলা ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবন নির্মাণকাজের উদ্বোধন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ১০৭ বার পড়া হয়েছে

 

​বিশেষ প্রতিনিধি, ফুলপুর (ময়মনসিংহ):

ময়মনসিংহের ফুলপুর উপজেলায় সাধারণ মানুষের ভূমিসেবা সহজ ও আধুনিকায়নের লক্ষ্যে বওলা ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবন নির্মাণকাজের শুভ উদ্বোধন করা হয়েছে।

​আজ (রোববার) আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে নতুন এই ভবনের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করেন ফুলপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শফিকুল ইসলাম।

​উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কর্মকর্তা জাহাঙ্গীর আলম, প্রকল্প বাস্তবায়ন সংশ্লিষ্ট ঠিকাদার এবং এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

​উদ্বোধনকালে সহকারী কমিশনার (ভূমি) মো. শফিকুল ইসলাম বলেন, “বর্তমান সরকার জনগণের দোরগোড়ায় আধুনিক ও গতিশীল ভূমিসেবা পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। বওলা ইউনিয়ন ভূমি অফিসের এই নতুন ভবনটি নির্মিত হলে কর্মকর্তা-কর্মচারীদের কাজের পরিবেশ যেমন উন্নত হবে, তেমনি সাধারণ সেবাগ্রহীতারাও এক ছাদের নিচে স্বচ্ছ ও মানসম্মত ভূমিসেবা পাবেন।”

​অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা আশা প্রকাশ করেন, নতুন ভবন নির্মাণের ফলে দীর্ঘদিনের স্থানসংকট দূর হবে এবং এলাকার মানুষ হয়রানিমুক্ত পরিবেশে দ্রুত ভূমিসংক্রান্ত সকল সেবা গ্রহণ করতে পারবেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট