1. : lf_flvdbCnglkgU :
  2. live@www.dailyjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ ২৪ : দৈনিক জামালপুর সংবাদ ২৪
  3. info@www.dailyjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ ২৪ :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থার অধপতনের কারন কি?? ফুলপুরে জুলাই-আগস্টের শহীদ ও আহত যোদ্ধাদের স্মরণে বওলায় আলোচনা ও সংবর্ধনা অনুষ্ঠিত জামালপুরে রেলওয়ে মেইটদের দ্রুত পদায়নের দাবিতে মানববন্ধন বর্তমানে সমাজে নারী পুরুষের পরকীয়া অপরাধ ভয়ংকর আকার ধারণ করেছে ইসলামের দৃষ্টিতে পবিত্র শুক্রবারের কেন এতো গুরুত্ব দেওয়া হয়েছে বিস্তারিত বর্ননা বাংলাদেশের অর্থনীতি সমুদ্রের তলানিতে চলে গেছে। চার মাসে সরকারের ঋণের বোঝা ৬৯ হাজার কোটি টাকা। এভাবে চলতে থাকলে ভবিষ্যতে কোথায় গিয়ে দাঁড়াবে?? বিসিডিএস সরিষাবাড়ী উপজেলা শাখা আহবায়ক কমিটি ঘোষণা ফুলপুরে জুলাই শহিদ পরিবার ও যোদ্ধাদের সংবর্ধনা: “তাদের ত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে” আড়াই বছর বন্ধ যমুনা সার কারখানা অতিরিক্ত ব্যয় ৭ হাজার ৩৬৫ কোটি টাকা, আমদানিনির্ভরতায় চাপে অর্থনীতি রক্তাক্ত আগস্ট- আল আমিন মিলু

জামালপুরে রেলওয়ে মেইটদের দ্রুত পদায়নের দাবিতে মানববন্ধন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক

জামালপুর রেলওয়ে সেকশনের ইঞ্জিনিয়ারিং বিভাগের মেইটদের নিয়মের ভিত্তিতে দ্রুত পদায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে জামালপুর, সরিষাবাড়ী ও দেওয়ানগঞ্জে কর্মরত মেইটরা অংশ নেয়।

জামালপুর রেলওয়ে জাতীয়তাবাদী শ্রমিকদলের ব্যানারে মানববন্ধনে বক্তারা দাবি করেন, রেলওয়ে ইঞ্জিনিয়ারিং বিভাগের কর্মকর্তারা রহস্যজনক কারণে বারবার তাগাদা দেয়া সত্ত্বেও তাদের পরীক্ষা না নিয়ে পদায়ন থেকে বঞ্চিত করেছে। তারা উল্লেখ করেন, ২০১৪ সালের নিয়োগে অন্য সেকশনে পরীক্ষার মাধ্যমে পদোন্নতি দেয়া হলেও জামালপুর সেকশনে কর্মকর্তাদের গাফিলতি পরীক্ষা গ্রহনে গড়িমসির কারনে তারা বৈষম্যের শিকার হয়েছেন। তারা আরো অভিযোগ করেন ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব দিয়ে তাদেরকে অতিরিক্ত কাজ করিয়ে নেয়া হচ্ছে কিন্তু বাড়তি কাজের জন্য তাড়া কোন মজুরি পান না। তারা কর্মকর্তাদের মাধ্যমে বিভিন্ন সময় বৈষম্যের শিকার হয়ে থাকেন। তারা তাদের প্রশাসনিক দাযিত্ব প্রাপ্ত কর্মকর্তাদের এহেন আচরণের তীব্র প্রতিবাদ জানিয়েছেন।

মানববন্ধনে বাংলাদেশ রেলওয়ে জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। কেন্দ্রীয় নেতৃবৃন্দ রেলওয়ে কর্মকর্তাদের এ সকল আচরণের তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে। তারা অভিযোগ করে বলেন শেখ হাসিনা আমলের নিয়ম নীতিতেই রেলওয়ে অফিস গুলো চলছে। রেলের অফিসাররা থিস্টের আচরণ বুকে ধারণ করে এসব কর্মকাণ্ড চালাচ্ছে। তারা তাদের এসব কর্মকাণ্ড থেকে বেরিয়ে এসে সঠিক নিয়মের মাধ্যমে জামালপুর সেকশনের রেলওয়ে ইঞ্জিনিয়ারিং সেকশনের মেইটদের পদোন্নতির দাবি জানান। এই দাবি না মানা হলে তারা বড় ধরনের আন্দোলনের ডাক দিবেন বলে জানান।

মানববন্ধনে বক্তব্য রাখেন আব্দুল মান্নান, সিনিয়র সহ-সভাপতি, ইমরুল কায়েস পলাশ এজিএস ও এআই মঞ্জু ক্রীড়া সম্পাদক কেন্দ্রীয় নির্বাহী কমিটির রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দল ঢাকা। তাছাড়াও স্থানীয় নেতৃবৃন্দের পক্ষে বক্তব্য রাখেন জহুরুল ইসলাম, রমিজ উদ্দিন, মাহবুব কাওসার কাজল ও আছাদুজ্জামানসহ অনেকে। এসময় সকল মেইটগণ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট