1. : lf_flvdbCnglkgU :
  2. live@www.dailyjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ ২৪ : দৈনিক জামালপুর সংবাদ ২৪
  3. info@www.dailyjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ ২৪ :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
শিরোনাম :
পেশাদারী রাজনীতিতে বিপন্ন দক্ষিণ এশিয়ার মানবতা – আল আমিন মিলু প্রতিটি ক্ষেত্রেই সীমাহীন অনিয়ম দুর্নীতি এর শেষ কোথায়?? আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে নারীর প্রতিনিধিত্ব ও কৃষকদের অধিকার নিশ্চিতকরণে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত ফুলপুরে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান রাজশাহীর কাটাখালীতে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার “মায়ার দুনিয়া, চিরন্তন সত্য মৃত্যু” পোরশায় মতবিনিময় ও কমিউনিটি পুলিশং সভা অনুষ্ঠিত খুলনা রূপসা টোলপ্লাজা হতে ১০ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ ফুলপুরে বেসরকারি ক্লিনিকে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৫ প্রতিষ্ঠানকে ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা ফুলপুরে জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি উদ্যোগে ফুলপুরে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে পোরশায় শ্রেষ্ঠ শিক্ষক, প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষা প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ৬৯ বার পড়া হয়েছে

 

নাহিদ পোরশা (নওগাঁ) প্রতিনিধি:

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে নওগাঁর পোরশা উপজেলায় উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক, প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষা প্রতিষ্ঠানসমূহকে সম্মাননা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার বেলা ১১ টায় পোরশা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে নির্বাচিতদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মাননা প্রদান করেন পোরশা উপজেলা নির্বাহী অফিসার জনাব রাকিবুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামসুল কবির এবং একাডেমিক সুপারভাইজার কনক রায়।

উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারীরা হলেন—

বিদ্যালয় পর্যায়ে
শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক: মোঃ ইসমাইল হোসেন, সহকারী শিক্ষক, গাংগুরিয়া উচ্চ বিদ্যালয়।

শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান: মোঃ সাইদুর রহমান, প্রধান শিক্ষক, ঘাটনগর উচ্চ বিদ্যালয়।

শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান: শিশা বহুমুখী উচ্চ বিদ্যালয়।

মাদ্রাসা পর্যায়ে
শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক: মোঃ আতাউর রহমান, সহকারী অধ্যাপক, পলাশবাড়ী চাচাই বাড়ি কামিল মাদ্রাসা।

শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান: মোঃ আব্দুল করিম, নিতপুর মহিলা আলিম মাদ্রাসা।

শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান: পলাশবাড়ী চাচাই বাড়ি কামিল মাদ্রাসা।

কারিগরি পর্যায়ে
শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক: মোঃ আজাদুল ইসলাম, প্রভাষক, কড়িদহ টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ।

শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান: মোঃ রফিকুল ইসলাম, অধ্যক্ষ, কড়িদহ টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ।

শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান: কড়িদহ টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, জাতীয় শিক্ষা সপ্তাহের এ ধরনের স্বীকৃতি শিক্ষকদের কর্মস্পৃহা বৃদ্ধি করবে এবং শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানের শেষে সম্মাননা প্রাপ্তদের অভিনন্দন জানানো হয় এবং শিক্ষাক্ষেত্রে তাদের অবদানের প্রশংসা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট