1. : lf_flvdbCnglkgU :
  2. live@www.dailyjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ ২৪ : দৈনিক জামালপুর সংবাদ ২৪
  3. info@www.dailyjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ ২৪ :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
Gates of Olympus ile her çevirme büyük bir macera নরসিংদীর শিবপুর উপজেলা নির্বাহী অফিসার ফারজানা ইয়াসমিন এর দিকনির্দেশনায় ময়লার ভাগাড়ে ফুল,ফল ও ঔষধি বাগান ফুলপুরে এনআই অ্যাক্টের মামলায় আনসার-ভিডিপির দলনেত্রী জাহানারা গ্রেপ্তার পুলিশ প্রশাসন যদি মাদক কারবারির কাছ থেকে মাসোহারা নেয়, তাহলে মাদক নির্মূল কি আদৌ সম্ভব? রাজশাহীর নতুন পুলিশ সুপার মামুন অর রশিদ, নাঈমুল হাছানের বিদায় জামালপুরে ৯০০ কেজি ঘোড়ার মাংস জব্দ জড়িত ৫ জনের কারাদণ্ড গোমস্তাপুর সীমান্তে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ফেন্সিডিল উদ্ধার নবনির্বাচিত রাষ্ট্রপতির কাছে জাতির প্রত্যাশা: বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি গার্মেন্টস, টেক্সটাইল ও মিল-কারখানার সংকট: এখনই কার্যকর পদক্ষেপ না নিলে সামনে অপেক্ষা করছে অর্থনৈতিক বিপর্যয় – আল আমিন মিলু তুমি বড় হবে হও- আল আমিন মিলু

জামালপুরে DNC’এর অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা সহ ড্রাইভার আটক-১

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ৩৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক 

জামালপুর সদর উপজেলা  দিগপাইত উপশহরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় ২৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ, এক পেশাদার মাদক ব্যবসায়ীকে আটক করেছে ময়মনসিংহ বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর DNC এর গোয়েন্দা টিম। আটক কৃত ব্যক্তি শেরপুর সদর উপজেলার কামারের চর গ্রামে হেলাল চৌধুরীর ছেলে।রিয়াদ চৌধুরী (২৮) সে পেশায়  একজন ড্রাইভার।

গত ২আগষ্ট  রোববার রাত আনুমানিক ৯টার সময় জেলার  দিগপাইত উপশহর, কাঁচাবাজার সংলগ্ন মহাসড়ক এ , মুন্সিবাড়ি বাস স্ট্যান্ড এলাকায়  চেকপোস্ট বসিয়ে গাড়ীতে তল্লাশি চালিয়ে প্রায় ২৫০০/ পিচ ইয়াবাসহ তাকে  আটক করে। 

DNC ময়মনসিংহ বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপপরিচালক মোস্তাফিজুর রহমানের, নেতৃত্বে টিমটি বিকেল থেকেই দিগপাইত এলাকায় বিভিন্ন গাড়িতে তল্লাশি শুরু করে।

এক পর্যায়ে ঢাকা থেকে ছেড়ে আসা মাদারগঞ্জগামী “ঢাকা মেট্রো-ব ১৪৮৩১৪” নম্বরের যাত্রীবাহী বাসটিতে তল্লাশি চালানো হয়। প্রাথমিক তথ্য অনুযায়ী, অভিযুক্ত রিয়াদ চন্দ্রা থেকে যাত্রী হিসেবে বাসে উঠেছিল।

বাসে তল্লাশির সময় রিয়াদের সঙ্গে থাকা ব্যাগে তল্লাশি করে ১৩টি প্যাকেটে মোড়ানো প্রায় ২৫০০ পিস ইয়াবা ট্যাবলেট, উদ্ধার করা হয়। প্যাকেটগুলো কষ্টেপ দিয়ে বিস্ফোরকের মতো করে মোড়ানো ছিল। পাশাপাশি মাদক বিক্রির, নগদ টাকাও জব্দ, করা হয়।

অভিযানের সময় ঘটনাস্থলে  সাংবাদিক ও স্থানীয় জনতা উপস্থিত ছিলেন। সবার সামনেই উদ্ধারকৃত মাদক দেখানো হয়।

অভিযান শেষে আসামীকে জামালপুর সদর থানায় সোপর্দ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রক্রিয়া চলছে। মামলা রুজু শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।

এ বিষয়ে জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ জানান মাদক দ্রব্যনিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে বলে জানিয়েছেন 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট