1. : lf_flvdbCnglkgU :
  2. live@www.dailyjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ ২৪ : দৈনিক জামালপুর সংবাদ ২৪
  3. info@www.dailyjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ ২৪ :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ক্ষমতার আদলে নৈতিক চরিত্রের অবক্ষয় — পোশাক পরিবর্তন হলেও চরিত্র বদলায় না অবৈধ বালু উত্তোলন বন্ধে এলাকার সচেতন মহলের মানববন্ধন En Visuales: Descubre Cómo Esta Herramienta Ofrece Resultados Consistentes para España বর্তমান পরিস্থিতি নিয়ে দলবল নির্বিশেষে সাধারণ মানুষের ভাবনা আগেই ভালো ছিলাম ​চাঁদা না পেয়ে কাজ বন্ধ ও ব্যবসায়ীকে প্রাণনাশের হুমকি মামলা হলেও ব্যবস্থা নিতে অজানা কারণে ব্যর্থ প্রশাসন Secure Gameplay Experience at Casino Golazzo-ca.xyz | Fast Payouts for Canadian Players নরসিংদীর মাধবদী থানা নুরালাপুরে ডাকাতের কুপে নিহত এক। পরিদর্শন করলেন পুলিশ সুপার বাংলাদেশ শিক্ষা সংস্কার ২০৩৫ জাপান ও ইউরোপের আদলে একটি আধুনিক শিক্ষা ব্যবস্থার রূপরেখা- আল আমিন মিলু আমারে কেউ পাইলোনা – আল আমিন মিলু অধিক মুনাফা অর্জনের আশায় সরবরাহ কমিয়ে সংকট তৈরি করা ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করুন

মাদারগঞ্জ–সারিয়াকান্দী নৌরুটে দ্বিতীয় যমুনা সেতুর দাবিতে মানববন্ধন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ৪৭ বার পড়া হয়েছে

 

সোহেল রানা :

জামালপুরের মাদারগঞ্জ–সারিয়াকান্দী নৌরুটে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন সর্বস্তরের জনগণ। রোববার (২৮ জুন) সকাল ১১টায় মাদারগঞ্জ উপজেলার হাওয়াই রোড এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা মাদারগঞ্জ হয়ে বগুড়ার সারিয়াকান্দী উপজেলার জামথল নৌঘাটে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের জোর দাবি জানান।
বক্তারা বলেন, এ রুটে দ্বিতীয় যমুনা সেতু নির্মিত হলে জামালপুর, বগুড়া, সারিয়াকান্দী, গাবতলী, রংপুর, গাইবান্ধা, জয়পুরহাটসহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলার মানুষের যাতায়াত সহজ হবে। পাশাপাশি প্রায় ৭০ কিলোমিটার পথ কমে আসবে, ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে এবং শিক্ষা, স্বাস্থ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব পড়বে।
মানববন্ধনে বক্তব্য দেন মাদারগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মঞ্জুর কাদের বাবুল খান, সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান রতন, সাবেক পৌর মেয়র মো. মোশারফ হোসেন লেমন তালুকদার, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল মান্নান, পৌর বিএনপির সভাপতি মো. আব্দুল গফুর, সাধারণ সম্পাদক খালিদ মাসুদ সোহেল তালুকদার, মাদারগঞ্জ মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. আলী জিন্নাহ, জিয়াউর রহমান জিয়া, মোখলেছুর রহমান, বীর মুক্তিযোদ্ধা শাহ মুহাম্মদ মজনু ফকিরসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
এ সময় জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ী, রাজনৈতিক নেতাকর্মী ও স্থানীয় হাজারো মানুষ মানববন্ধনে অংশ নেন।
বক্তারা সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি মাদারগঞ্জ–সারিয়াকান্দী (জামথল নৌঘাট) রুটে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। তারা বলেন, এ সেতু বাস্তবায়িত হলে উত্তরাঞ্চল ও বৃহত্তর জামালপুর অঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচিত হবে এবং আঞ্চলিক অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট