1. : lf_flvdbCnglkgU :
  2. live@www.dailyjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ ২৪ : দৈনিক জামালপুর সংবাদ ২৪
  3. info@www.dailyjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ ২৪ :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ক্ষমতার আদলে নৈতিক চরিত্রের অবক্ষয় — পোশাক পরিবর্তন হলেও চরিত্র বদলায় না অবৈধ বালু উত্তোলন বন্ধে এলাকার সচেতন মহলের মানববন্ধন En Visuales: Descubre Cómo Esta Herramienta Ofrece Resultados Consistentes para España বর্তমান পরিস্থিতি নিয়ে দলবল নির্বিশেষে সাধারণ মানুষের ভাবনা আগেই ভালো ছিলাম ​চাঁদা না পেয়ে কাজ বন্ধ ও ব্যবসায়ীকে প্রাণনাশের হুমকি মামলা হলেও ব্যবস্থা নিতে অজানা কারণে ব্যর্থ প্রশাসন Secure Gameplay Experience at Casino Golazzo-ca.xyz | Fast Payouts for Canadian Players নরসিংদীর মাধবদী থানা নুরালাপুরে ডাকাতের কুপে নিহত এক। পরিদর্শন করলেন পুলিশ সুপার বাংলাদেশ শিক্ষা সংস্কার ২০৩৫ জাপান ও ইউরোপের আদলে একটি আধুনিক শিক্ষা ব্যবস্থার রূপরেখা- আল আমিন মিলু আমারে কেউ পাইলোনা – আল আমিন মিলু অধিক মুনাফা অর্জনের আশায় সরবরাহ কমিয়ে সংকট তৈরি করা ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করুন

নরসিংদীর শিবপুর প্রধান শিক্ষক এর বিরুদ্ধে হয়রানিমূলক হত্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ৪৯ বার পড়া হয়েছে

মোঃ কামাল হোসেন প্রধান জেলা প্রতিনিধি নরসিংদীঃ

নরসিংদীর শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় এর সহকারী প্রধান শিক্ষক বিল্লাল হোসেন এর ভাড়াটিয়া বাসায় গলায় রশি দিয়ে আত্মহত্যার ঘটনায়, প্রধান শিক্ষক নূর উদ্দিন মোঃ আলমগীর (বাদল) এর বিরুদ্ধে দায়ের করা হয়রানিমূলক মামলা থেকে

অবিলম্বে অব্যাহতি প্রদানের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন শিবপুর বাসি ও শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় এর সাবেক শিক্ষক,বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় সচেতন নাগরিকগণ মানববন্ধনে অংশ গ্রহণ করেন। অদ্য ২৮ জুন ২০২৬ ইং রবিবার সকাল ১১টায় বিদ্যালয় এর প্রধান ফটকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় । এ মানববন্ধনে অংশগ্রহণকারীরা প্রধান শিক্ষক এর বিরুদ্ধে দায়ের করা মামলাকে ভিত্তিহীন ও হয়রানিমূলক মামলা বলে জোর দাবি করেন। বক্তাগন বলেন,দীর্ঘদিন ধরে সততা,নিষ্ঠা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে আসা একজন শিক্ষকের বিরুদ্ধে এ ধরনের মামলা শিক্ষা অঙ্গনে নেতিবাচক প্রভাব ফেলবে। বক্তারা আরও বলেন,

শিক্ষক জীবনের শেষ প্রান্তে একজন সম্মানিত শিক্ষকের মর্যাদা ক্ষুণ্ন করার অপচেষ্টা বন্ধ করতে হবে এবং দ্রুত হয়রানিমূলক মামলা হতে তাকে অব্যাহতি দিতে হবে। অন্যথায় আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে সতর্ক করেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা প্রধান শিক্ষক এর প্রতি সংহতি প্রকাশ করে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। প্রায় এক ঘণ্টাব্যাপী চলা এ কর্মসূচিতে বিদ্যালয়ের সাবেক শিক্ষক,প্রাক্তন শিক্ষার্থী,অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় এর সহকারী প্রধান শিক্ষক বিল্লাল হোসেন,পৃর্বে থেকেই মানসিক ও শারীরিক ভাবে অসুস্থ ছিলেন বলে বিভিন্ন সূত্রে জানা যায়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট