1. : lf_flvdbCnglkgU :
  2. live@www.dailyjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ ২৪ : দৈনিক জামালপুর সংবাদ ২৪
  3. info@www.dailyjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ ২৪ :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
ক্ষমতার আদলে নৈতিক চরিত্রের অবক্ষয় — পোশাক পরিবর্তন হলেও চরিত্র বদলায় না অবৈধ বালু উত্তোলন বন্ধে এলাকার সচেতন মহলের মানববন্ধন En Visuales: Descubre Cómo Esta Herramienta Ofrece Resultados Consistentes para España বর্তমান পরিস্থিতি নিয়ে দলবল নির্বিশেষে সাধারণ মানুষের ভাবনা আগেই ভালো ছিলাম ​চাঁদা না পেয়ে কাজ বন্ধ ও ব্যবসায়ীকে প্রাণনাশের হুমকি মামলা হলেও ব্যবস্থা নিতে অজানা কারণে ব্যর্থ প্রশাসন Secure Gameplay Experience at Casino Golazzo-ca.xyz | Fast Payouts for Canadian Players নরসিংদীর মাধবদী থানা নুরালাপুরে ডাকাতের কুপে নিহত এক। পরিদর্শন করলেন পুলিশ সুপার বাংলাদেশ শিক্ষা সংস্কার ২০৩৫ জাপান ও ইউরোপের আদলে একটি আধুনিক শিক্ষা ব্যবস্থার রূপরেখা- আল আমিন মিলু আমারে কেউ পাইলোনা – আল আমিন মিলু অধিক মুনাফা অর্জনের আশায় সরবরাহ কমিয়ে সংকট তৈরি করা ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করুন

জামালপুর এক্সপ্রেসের পুরোনো রুট ফেরানোর দাবিতে জগন্নাথগঞ্জ ঘাটে মানববন্ধন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ৯৩ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক 

জামালপুর এক্সপ্রেস ট্রেনের পূর্বনির্ধারিত রুট অনুযায়ী ঢাকা-যমুনাসেতু পূর্ব পর্যন্ত সেবা পুনর্বহালের দাবিতে সরিষাবাড়ী উপজেলার জগন্নাথগঞ্জ ঘাট রেলওয়ে স্টেশনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে আওনা ইউনিয়নের সর্বস্তরের জনগণের ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, একসময় জামালপুর এক্সপ্রেস এ অঞ্চলের মানুষের নির্ভরতার অন্যতম মাধ্যম ছিল। শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী ও চিকিৎসাসেবা প্রত্যাশীরা স্বল্প খরচে নিরাপদ যাতায়াতের জন্য ট্রেনটির ওপর নির্ভর করতেন। কিন্তু রুট ও সেবায় পরিবর্তনের ফলে সাধারণ যাত্রীদের দুর্ভোগ বেড়েছে।

বক্তারা আরও বলেন, রেল শুধু একটি পরিবহনব্যবস্থা নয়; এটি একটি অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের অন্যতম ভিত্তি। যোগাযোগব্যবস্থা দুর্বল হলে উন্নয়নের গতিও বাধাগ্রস্ত হয়। তাই জামালপুর এক্সপ্রেসের পূর্বের রুট ও সেবা দ্রুত পুনর্বহাল করা প্রয়োজন।

মানববন্ধনে বক্তব্য দেন আওনা ইউনিয়ন বিএনপির সভাপতি মেঃ সুরুজ মিয়া, বিএনপি নেতা মনিরুজ্জামান মাসুম, জেএফসিএল সিবিএ নেতা আবুল হোসেন, আওনা ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি আব্দুল খালেক এবং সাধারণ সম্পাদক আব্দুল খালেক তালুকদার।

বক্তারা বলেন, ঢাকা-যমুনাসেতু পূর্ব রুটে জামালপুর এক্সপ্রেসের সেবা পুনর্বহাল করা হলে বৃহত্তর জামালপুর অঞ্চলের মানুষের যাতায়াত সহজ হবে। একই সঙ্গে ব্যবসা-বাণিজ্য, শিক্ষা ও স্বাস্থ্যসেবার ক্ষেত্রে ইতিবাচক প্রভাব পড়বে। তাঁরা দ্রুত এ বিষয়ে কার্যকর উদ্যোগ নিতে বাংলাদেশ রেলওয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

মানববন্ধন থেকে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, জনদাবির প্রতি গুরুত্ব না দিলে ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।
মানববন্ধনে অংশ নেওয়া ব্যক্তিদের দাবি, জনস্বার্থ ও আঞ্চলিক যোগাযোগব্যবস্থার উন্নয়নের স্বার্থে জামালপুর এক্সপ্রেসকে তার পুরোনো রুটে ফিরিয়ে আনা এখন সময়ের দাবি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট