1. : lf_flvdbCnglkgU :
  2. live@www.dailyjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ ২৪ : দৈনিক জামালপুর সংবাদ ২৪
  3. info@www.dailyjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ ২৪ :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ক্ষমতার আদলে নৈতিক চরিত্রের অবক্ষয় — পোশাক পরিবর্তন হলেও চরিত্র বদলায় না অবৈধ বালু উত্তোলন বন্ধে এলাকার সচেতন মহলের মানববন্ধন En Visuales: Descubre Cómo Esta Herramienta Ofrece Resultados Consistentes para España বর্তমান পরিস্থিতি নিয়ে দলবল নির্বিশেষে সাধারণ মানুষের ভাবনা আগেই ভালো ছিলাম ​চাঁদা না পেয়ে কাজ বন্ধ ও ব্যবসায়ীকে প্রাণনাশের হুমকি মামলা হলেও ব্যবস্থা নিতে অজানা কারণে ব্যর্থ প্রশাসন Secure Gameplay Experience at Casino Golazzo-ca.xyz | Fast Payouts for Canadian Players নরসিংদীর মাধবদী থানা নুরালাপুরে ডাকাতের কুপে নিহত এক। পরিদর্শন করলেন পুলিশ সুপার বাংলাদেশ শিক্ষা সংস্কার ২০৩৫ জাপান ও ইউরোপের আদলে একটি আধুনিক শিক্ষা ব্যবস্থার রূপরেখা- আল আমিন মিলু আমারে কেউ পাইলোনা – আল আমিন মিলু অধিক মুনাফা অর্জনের আশায় সরবরাহ কমিয়ে সংকট তৈরি করা ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করুন

গোদাগাড়ীতে ফেসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ,শ্রী সুমন সরদার আটক

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ৬০ বার পড়া হয়েছে

 

প্রতিনিধি, মোঃ রবিউল ইসলাম মিনাল :
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগে রাজশাহীর গোদাগাড়ীতে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটককৃত ব্যক্তির নাম শ্রী সুমন সরদার। তিনি উপজেলার রিশিকুল ইউনিয়নের মান্ডইল গ্রামের বাসিন্দা।
​বুধবার (১৭ জুন) উপজেলার মাটিকাটা ইউনিয়নের প্রেমতলী এলাকা থেকে তাকে আটক করে গোদাগাড়ী মডেল থানা পুলিশ।
​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শ্রী সুমন সরদার তার ফেসবুক আইডি থেকে মহানবী (সা.)-কে নিয়ে অবমাননাকর ও আপত্তিকর মন্তব্য করেন। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। পরবর্তীতে এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ওপর ভিত্তি করে গোদাগাড়ী মডেল থানা পুলিশের একটি চৌকস দল প্রেমতলী এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করতে সক্ষম হয়।
​এই বিষয়ে গোদাগাড়ী মডেল থানা পুলিশ জানায়, লিখিত অভিযোগের প্রেক্ষিতে অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়েছে। বর্তমানে বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে তার বিরুদ্ধে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
​এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশি তৎপরতা জোরদার করা হয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

রাজশাহী গোদাগাড়ী প্রতিনিধি
মোঃ রবিউল ইসলাম মিনাল
01712483534

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট