1. : lf_flvdbCnglkgU :
  2. live@www.dailyjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ ২৪ : দৈনিক জামালপুর সংবাদ ২৪
  3. info@www.dailyjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ ২৪ :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ক্ষমতার আদলে নৈতিক চরিত্রের অবক্ষয় — পোশাক পরিবর্তন হলেও চরিত্র বদলায় না অবৈধ বালু উত্তোলন বন্ধে এলাকার সচেতন মহলের মানববন্ধন En Visuales: Descubre Cómo Esta Herramienta Ofrece Resultados Consistentes para España বর্তমান পরিস্থিতি নিয়ে দলবল নির্বিশেষে সাধারণ মানুষের ভাবনা আগেই ভালো ছিলাম ​চাঁদা না পেয়ে কাজ বন্ধ ও ব্যবসায়ীকে প্রাণনাশের হুমকি মামলা হলেও ব্যবস্থা নিতে অজানা কারণে ব্যর্থ প্রশাসন Secure Gameplay Experience at Casino Golazzo-ca.xyz | Fast Payouts for Canadian Players নরসিংদীর মাধবদী থানা নুরালাপুরে ডাকাতের কুপে নিহত এক। পরিদর্শন করলেন পুলিশ সুপার বাংলাদেশ শিক্ষা সংস্কার ২০৩৫ জাপান ও ইউরোপের আদলে একটি আধুনিক শিক্ষা ব্যবস্থার রূপরেখা- আল আমিন মিলু আমারে কেউ পাইলোনা – আল আমিন মিলু অধিক মুনাফা অর্জনের আশায় সরবরাহ কমিয়ে সংকট তৈরি করা ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করুন

জামালপুরে বন্ধুদের সাথে গোসল করতে গিয়ে রাফির মৃত্যু

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ১০২ বার পড়া হয়েছে

 

জামালপুর প্রতিনিধি 

জামালপুরে বন্ধুদের সাথে কলেজের পুকুরে গোসল করতে নেমে রাফি (২২) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে সরকারি আশেক মাহমুদ কলেজ পুকুরে এ ঘটনা ঘটে।
নিহত রাফি শহরের বনপাড়া এলাকার মুক্তি মিয়ার ছেলে। তিনি ঢাকা সেন্ট্রাল কলেজে অনার্স দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত ছিলেন।


জানা গেছে, বন্ধুদের সাথে কলেজের পুকুরে গোসল করতে যান রাফি। গোসলের এক পর্যায়ে তিনি পানিতে নেমে ডুবে যান। এ সময় বন্ধুরা তাকে দেখতে না পেয়ে সবায় মিলে পানিতে খোজতে থাকেন। খোঁজাখুঁজির একপর্যায়ে খুঁজে পেয়ে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাফির বাবা মুক্তি মিয়া বলেন, আমার ছেলে ঢাকায় পড়াশোনা করে। ঈদের ছুটিতে বাড়িতে এসেছে। দুপুরে বন্ধুদের সাথে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মারা গেছে। আমি আমার ছেলের এমন মৃত্যু মেনে নিতে পারছি না।
রাফির বন্ধু রাকিব বলেন, আমরা সবাই মিলে পুকুরে গোসল করতে ছিলাম। এক পর্যায়ে আমরা রাফিকে আর দেখতে পাই না। কিন্তু পুকুরের ঘাটে তার চশমা, মানিব্যাগ, জার্সি, সেন্ডেল সব কিছু ছিলো। আমরা ভেবেছি রাফি বাসায় চলে গেল নাকি ডুবে গেলে। একবার ভাবলাম ফায়ার সার্ভিসকে ফোন করি। পরে আবার মনে করলাম ওই যদি বাসায় চলে যাই তাহলে তো ফায়ার সার্ভিসে লোকজন এসে বলবে আপনারা আমাদের সময় নষ্ট করলেন। এসব ভাবতে ভাবতে ২০ মিনিটের মত সময় চলে গেছে। পরে আমরাই পানিতে নেমে তাকে খোঁজাখুঁজি করি। তারপর রাফিকে খুঁজে পেয়ে হাসপাতালে নিয়ে আসি। পরে ডাক্তার বলে রাফি মারা গেছে।
জামালপুর জেনারেল হাসপাতালের জরুরী বিভাগে কর্মরত মেডিকেল অফিসার আরিফুল ইসলাম বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে মুঠোফোন যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার মন্তব্য পাওয়া যায়নি।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট