1. live@www.dailyjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ ২৪ : দৈনিক জামালপুর সংবাদ ২৪
  2. info@www.dailyjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ ২৪ :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শহীদে কারবালা: ত্যাগ, সত্য ও চিরন্তন প্রেরণার ইতিহাস ইসলামের দৃষ্টিতে পবিত্র আশুরার গুরুত্ব ও তাৎপর্য করনীয় বর্জনীয় নরসিংদীর পলাশ উপজেলায় নিখোঁজের তিন দিন পর ইব্রাহিম নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার গোদাগাড়ী ও বাঘায় পুলিশের জোড়া অভিযানে মাদক, প্রাইভেটকারসহ ৩ কারবারি গ্রেফতার প্রাথমিক গোল্ডকাপ ফুটবলে চ্যাম্পিয়ন সাঁথিয়ার সেই স্কুলকে সংবর্ধনা অপরাধ দমনে শুধু গ্রেপ্তার নয়, কার্যকর বিচারও জরুরি কলমে:আল আমিন মিলু কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত কাজিপুরে আওয়ামী লীগের ৭৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মিছিল ইসলামের দৃষ্টিতে পবিত্র আশুরা /মহরম এর গুরুত্ব ও তাৎপর্য সমাজের চোখে একজন সাংবাদিক—বিশ্বাস, প্রত্যাশা ও বাস্তবতার গল্প প্রতিবাদের আড়ালে প্রশ্রয়—মাদক নির্মূলের বাস্তব পথ কোথায়?”

গোদাগাড়ীতে ৯০ গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেফতার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২৩ মে, ২০২৬
  • ৯০ বার পড়া হয়েছে


মোঃ রবিউল ইসলাম মিনাল:গোদাগাড়ী প্রতিনিধি​​​  রাজশাহী 
রাজশাহীর গোদাগাড়ীতে হেরোইনসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৫)। আজ মঙ্গলবার (১৯ মে) দুপুরে গোদাগাড়ী পৌরসভার ২নং ওয়ার্ডের মহিষালবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
​গ্রেফতারকৃতরা হলেন— রাজশাহী জেলার গোদাগাড়ী থানার চর আষাড়িয়াদহ এলাকার মৃত জামালের ছেলে মোঃ সাগর (২৪) এবং একই এলাকার মোঃ মনিরুলের ছেলে মোঃ রাজু আলী (২৫)।

​র‍্যাব জানায়, আজ দুপুরে র‍্যাব-৫, সিপিসি-১ এর একটি আভিযানিক টহল দল চাঁপাইনবাবগঞ্জ সদর থানার হাতাপাড়া এলাকায় অবস্থান করছিল। এ সময় নিজস্ব গোয়েন্দা সূত্রে খবর আসে যে, গোদাগাড়ী পৌরসভার মহিষালবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কের পাশে জনৈক জাহাঙ্গীর আলমের চায়ের দোকানের সামনে কয়েকজন ব্যক্তি মাদক কেনাবেচার জন্য অবস্থান করছে।

তথ্য পাওয়ার পরপরই র‍্যাবের আভিযানিক দলটি বেলা ১টা ৩০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায়। এ সময় পালানোর চেষ্টাকালে মোঃ সাগর ও মোঃ রাজু আলীকে আটক করা হয়।
​আটকের পর তল্লাশি চালিয়ে আসামি সাগরের হেফাজত থেকে একটি সাদা রঙের পলি ব্যাগের ভেতর রক্ষিত ৯০ গ্রাম বাদামী রঙের হেরোইন উদ্ধার করা হয়। এছাড়া তাদের কাছ থেকে মাদক কেনাবেচায় ব্যবহৃত ২টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।


​র‍্যাব-৫ আরও জানায়, গ্রেফতারকৃত আসামিরা পেশাদার মাদক কারবারি। উদ্ধারকৃত আলামতসহ ধৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রাজশাহীর গোদাগাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে। অপরাধ দমনে র‍্যাবের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

রাজশাহী গোদাগাড়ী প্রতিনিধি
মোঃ রবিউল ইসলাম মিনাল
01712483534

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট