1. : lf_flvdbCnglkgU :
  2. live@www.dailyjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ ২৪ : দৈনিক জামালপুর সংবাদ ২৪
  3. info@www.dailyjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ ২৪ :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ বানিজ্য অদক্ষ শিক্ষক নিয়োগ পড়াশোনা নিম্নমানের নানা আলোচনা সমালোচনার ঝড়, মুখ ফিরিয়ে নিচ্ছে অভিভাবক গন নরসিংদীর শিবপুরে পূজা উদযাপন পরিষদ এর উদ্যোগে মত বিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত সাপাহার সীমান্তে বিজিবির উদ্যোগে সীমান্ত টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের উদ্বোধন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থার অধপতনের কারন কি?? ফুলপুরে জুলাই-আগস্টের শহীদ ও আহত যোদ্ধাদের স্মরণে বওলায় আলোচনা ও সংবর্ধনা অনুষ্ঠিত জামালপুরে রেলওয়ে মেইটদের দ্রুত পদায়নের দাবিতে মানববন্ধন বর্তমানে সমাজে নারী পুরুষের পরকীয়া অপরাধ ভয়ংকর আকার ধারণ করেছে ইসলামের দৃষ্টিতে পবিত্র শুক্রবারের কেন এতো গুরুত্ব দেওয়া হয়েছে বিস্তারিত বর্ননা বাংলাদেশের অর্থনীতি সমুদ্রের তলানিতে চলে গেছে। চার মাসে সরকারের ঋণের বোঝা ৬৯ হাজার কোটি টাকা। এভাবে চলতে থাকলে ভবিষ্যতে কোথায় গিয়ে দাঁড়াবে?? বিসিডিএস সরিষাবাড়ী উপজেলা শাখা আহবায়ক কমিটি ঘোষণা

প্রাথমিক গোল্ডকাপ ফুটবলে চ্যাম্পিয়ন সাঁথিয়ার সেই স্কুলকে সংবর্ধনা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ৯৭ বার পড়া হয়েছে

 

শামীম আহমেদ পাবনা জেলা প্রতিনিধি:-

জাতীয় পর্যায়ের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের টানা দ্বিতীয় বারের মতো চ্যাম্পিয়ন হওয়ায় পাবনার সাঁথিয়ার জোড়গাছা ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয়কে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

জেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার (২৫ জুন) সকালে পাবনা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সংবর্ধনা প্রদান করা হয়।

জেলা প্রশাসক আমিনুল ইসলামের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মনিরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক উম্মে তাবাসসুম, সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রিজু তামান্না, পাবনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি খায়রুল ইসলাম বাসিদ, সাধারণ সম্পাদক শামসুল আলম প্রমুখ।

এসময় জেলা প্রশাসক ক্ষুদে শিক্ষার্থীর বক্তব্য শুনেন এবং দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন। পরে তাদের সংবর্ধনা প্রদান করা হয়। এসময় জেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহযোগিতাও করা হয়।

গত ২০ জুন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা)-২০২৬ এর জাতীয় পর্যায়ের ফাইনালে ময়মনসিংহ বিভাগের নান্দাইল উপজেলার নান্দাইল আচারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিপক্ষে ৪-২ গোলের বড় ব্যবধানে জয়লাভ করে টানা দ্বিতীয় বারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে সাঁথিয়া উপজেলার জোড়গাছা ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট