1. live@www.dailyjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ ২৪ : দৈনিক জামালপুর সংবাদ ২৪
  2. info@www.dailyjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ ২৪ :
সোমবার, ০১ জুন ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
শিরোনাম :
পোরশায় বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত জামালপুর এক্সপ্রেসের রুট পরিবর্তন: জনগণের প্রত্যাশা ভঙ্গের দায় কার? আল আমিন মিলু আবারও জ্বালানি তেলের দাম বৃদ্ধি: সাধারণ মানুষের উপর বাড়তি চাপ গোদাগাড়ীর শিক্ষা ব্যবস্থা ও পরবর্তী করণীয় নিয়ে প্লাজমা ফাউন্ডেশনের গোলটেবিল আলোচনা ​ কেজিএস খলিল বারেক আইয়ুব দাখিল মাদ্রাসার ২০০৫ ব্যাচের ঈদ পুনর্মিলনী নরসিংদীর শিবপুরে আগুনে পুড়ে ছাই হলো প্লাস্টিকের ৮০ লক্ষ টাকার মালামাল পবিত্র ঈদুল আজহা উপলক্ষে উপজেলা বাসীকে শুভেচ্ছা জানিয়েছেন অধ্যক্ষ সাইদুল হাসান সাইদ  সরিষাবাড়ি উপজেলা বাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন দৌলতপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল হক বিএসসি  সরিষাবাড়ি উপজেলা বাসীকে শুভেচ্ছা জানিয়েছেন আশরাফুল আলম মানিক  নরসিংদীর শিবপুর,শেরপুর গ্রামে ১২ বছরের শিক্ষার্থী ধর্ষণের শিকার।

পোরশায় বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১ জুন, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

 

নাহিদ পোরশা(নওগাঁ)প্রতিনিধি:

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি নওগাঁর পোরশা উপজেলা শাখার উদ্যোগে আনন্দঘন ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পবিত্র ঈদুল আযহা পরবর্তী ঈদ পুনর্মিলনী ও এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার কাতিপুর কালিনগর উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এই ঈদ পুনর্মিলনী মিলনমেলা ও আলোচনা সভার আয়োজন করা হয়। পোরশা উপজেলা শাখার সভাপতি আসফাকুল আসেকিন এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুর রইচ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভুমি) মোসাঃ নাবিলা ফেরদৌস। বিশেষ অতিথি ছিলেন পোরশা থানা অফিসার ইনচার্জ জিয়াউর রহমান, সংস্থার নির্বাহী সভাপতি মাযহারুল হক, সহসভাপতি মোজাহারুল হক শাহ্, জাহাঙ্গীর আলম, আব্দুস সালাম ও সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম। এতে স্বাগত বক্তব্য রাখেন সহসভাপতি আরোয়ার হোসেন মিল্টন। ঢাকা থেকে মোবাইল ফোনে ভার্চয়ালী বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল ইসলাম। তিনি বলেন, পবিত্র ঈদ আমাদের মাঝে যে সম্প্রীতির বার্তা নিয়ে আসে, তা বুকে ধারণ করে প্রাথমিক শিক্ষার উন্নয়নে শিক্ষকদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এই ধরনের সংক্ষিপ্ত অথচ কার্যকর মিলনমেলা শিক্ষকদের কাজের উদ্দীপনা আরও বাড়িয়ে দেবে। আয়োজক শিক্ষকগণকে ধন্যবাদ দিয়ে ভবিষ্যতে এধারা অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন। অনুষ্ঠানের শুরুতেই সংগঠনের নেতৃবৃন্দ ও সাধারণ শিক্ষক-শিক্ষিকারা একে অপরের সাথে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। এরপর প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়ন, শিক্ষকদের পেশাগত মর্যাদা রক্ষা এবং পারস্পরিক ঐক্য বজায় রাখার লক্ষ্যে এক সংক্ষিপ্ত মতবিনিময় সভা করেন। এতে প্রধান শিক্ষক আমিনুল ইসলাম, আবুল বাসার, আসাদুজ্জামান সহ সহকারি শিক্ষকবৃন্দ এবং সমিতির সদস্যগণ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট