জামালপুরে ডিবি ১এর পৃথক পৃথক অভিযানে ২০০ পিচ ইয়াবাসহ আটক -৫

শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
শেয়ার করুন:

জামালপুর জেলা প্রতিনিধি :
জামালপুরে মাদক বিরোধী অভিযানে ২০০/ পিচ ইয়াবাসহ ৫ জন মাদক কারবারিকে আটক করেছে জামালপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি ১) এর সদস্যরা। গোপন সংবাদের ভিত্তিতে  সদর উপজেলার বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করে ডিবি-১ পুলিশের একটি চৌকস দল।

জেলাপ পুলিশ সুপারের নির্দেশনায়  অভিযানে নেতৃত্ব দেন এসআই (নিঃ) আপেল মাহমুদ, এসআই (নিঃ) মো. সোহাগ রানা ও এসআই (নিঃ) মো. মাজহারুল ইসলাম।
জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার বিকেল ৪টা ৫০ মিনিটে জামালপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে মিজানের টিনশেড বাড়ির সামনের পাকা রাস্তা থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ জনকে গ্রেফতার করা হয়।


এরপর বিকেল ৫টার দিকে জামালপুর সদর থানার রাঙ্গামাটিয়া এলাকায় মিজানুর রহমানের বাড়ির সামনের কাঁচা রাস্তা থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ জনকে গ্রেফতার করা হয়। পরে রাত ৯টা ৪০ মিনিটে সদর উপজেলার সাহাপুর এলাকায় ‘মনে রেখ’ আবাসিক হোটেলের সামনের ইটসলিং রাস্তা থেকে আরও ৫০ পিস ইয়াবাসহ ১ জনকে গ্রেফতার করা হয়।আটককৃতরা হলেন 
. সোহেল রানা (৪৫), মো. বিজয় মিয়া (২৯), মো. সজিব রানা (৩৭), রবিন (৩২) ও মো. নূরনবী (৪৭)।মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে জেল হাজতে পাঠানো হবে বলে  জানিয়েছেন জেলা গোয়েন্দা পুলিশ।