ডোমারে দেহ ব্যবসা নিয়ে দ্বন্দ্ব একজনের মৃত্যু, আটক দুই


রিমন চৌধুরী,নীলফামারী প্রতিনিধি:
নীলফামারীর ডোমার উপজেলার নিলাহাটিতে দেহ ব্যবসা নিয়ে দ্বন্দ্বে এক যুবককে মারধরের ঘটনায় শ্যামল শর্মা নামে(৩৮) এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় রাজশাহী জেলার রাজপাড়া থানার লক্ষীপুর গ্রামের মৃত রমজান আলীর স্ত্রী শাহনাজ বেগম(৩০)ও হরিনচড়া ইউনিয়নের শালমারা শেওটগাড়ী এলাকার মৃত মকবুল হোসেনের ছেলে আব্দুর রশীদ(৪৫)নামে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।
স্থানীয়রা বলেন,,২৬শে অক্টোবর রাতে আব্দুর রশিদসহ কিছু ব্যক্তি খারাপ কাজের উদ্দেশ্যে রাজশাহী থেকে শাহানাজ নামে এক নারীকে নিয়ে আসে। সোমবার রাতে ঐ মহিলাকে নিয়ে তারা নীলাহাটি শ্মশানঘাটে যায়। সেখানে শাহানাজ নামে ঐ মহিলাকে দিয়ে তারা দেহ ব্যবসা চালায় বলে জানান তারা। তারা আরো বলেন,দীর্ঘদিন থেকে কিছু মহিলাকে তারা এই এলাকায় নিয়ে আসে খারাপ কাজের জন্য।
নিহতের ভাই কৃঞ্চ শর্মা বলেন,নীলাহাটি শ্মসান ঘাটে মঙ্গলবার রাতে শ্যামল ও হাফিজ আমার বড়ভাই শ্যামল শর্মাকে ফোন দিয়ে সেখানে নিয়ে যায়। আমার ভাই সেখানে যাওযার পর কোন এক পর্যায়ে বাকী ব্যক্তিদের সাথে বাক-বিতন্ডায় জড়িয়ে পরে। এরেই এক পর্য়ায়ে রশিদ,শ্যামল,হাফিজসহ অজ্ঞাত ব্যক্তিরা আমার ভাইকে মারধর করলে আমার ভাই শ্যামল শর্মা অজ্ঞান হয়ে পরে যায়। পরে শাহজাহান নামে জনৈক ব্যক্তির মোবাইল থেকে বাড়ীতে বিষয়টি জানালে পরিবারের লোকজন গিয়ে দেখে আমার ভাইয়ের নাভীর নিচ দিয়ে রক্ত বের হচ্ছে।এ সময় তাকে উদ্ধার করে নীলফামারী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আমার ভাইকে মৃত ঘোষনা করেন।
নিহত শ্যামল শর্মা উপজেলার হরিনচড়া ইউনিয়নের শুসেন শীলের ছেলে।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আব্দুর রশিদ ও শাহানাজ বেগমকে আটক করেছে পুলিশ।
ডোমার থানার অফিসার ইনচার্জ মো:ফেরদৌস আলম সরকার শ্যামল শর্মার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন,এ ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করে আসামীদের গ্রেফতারের প্রক্রিয়া চলছে। মঙ্গলবার দুপুরে তাদের আদালতে প্রেরন করা হয়েছে বলেও তিনি জানিয়েছেন।








