নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) এর প্রশাসনিক দায়িত্বপূর্ণ এলাকায় কষ্টি পাথরের শিবলিঙ্গ সহ আটক ১


নাহিদ পোরশা নওগাঁ প্রতিনিধিঃ
টাস্কফোর্স অভিযানের মাধ্যমে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) এর প্রশাসনিক দায়িত্বপূর্ণ এলাকায় ১জন আসামীসহ কষ্টি পাথরের শিবলিঙ্গ আটক করেন।বুধবার ২৮ অক্টোবর আনুমানিক ১.৩০ মিনিটের সময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) এর প্রশাসনিক দায়িত্বপূর্ণ নওগাঁ সদর থানাধীন চক রাজবল্লভ নামক এলাকায় অধিনায়ক, নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) এর সার্বিক দিকনির্দেশনায় সহকারী পরিচালক মোঃ দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত এ্যাডজুটেন্ট এর নেতৃত্বে একটি বিশেষ টহলদল এবং সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারজানা সুলতানা ও পুলিশের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স দল উল্লেখিত এলাকায় গমন করেন। পরবর্তীতে টাস্কফোর্স দল কর্তৃক চক রাজবল্লভ নামক এলাকায় অভিযান পরিচালনাকালে আসামী মোঃ মোস্তাফা আলী (৩৪), পিতাঃ মোঃ গহির উদ্দিন প্রামানিক, গ্রামঃ চক রাজবল্লভ, পোস্টঃ ভীমপুর, থানাঃ নওগাঁ সদর, জেলাঃ নওগাঁ’কে (২৪৫ কেজি) ওজনের কষ্টিপাথরের তৈরি ০১টি শিবলিঙ্গসহ আটক করা হয়। আটককৃত কষ্টিপাথরের শিবলিঙ্গের আনুমানিক সিজার মূল্য ২,৪৫,০০,০০০/- (দুই কোটি পঁয়তাল্লিশ লক্ষ) টাকা।* উদ্ধারকৃত শিবলিঙ্গটি আসামীসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নওগাঁ সদর মডেল থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকায় এবং নওগাঁ ব্যাটালিয়নের প্রশাসনিক দায়িত্বপূর্ণ এলাকায় অবৈধ চোরাচালান এবং মাদক পাচারের বিরুদ্ধে সর্বাত্বক অভিযান অব্যাহত রাখার অঙ্গিকার ব্যক্ত করেছেন লেঃ কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম, পিএসসি, অধিনায়ক, নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)।








