সোনাডাংগা সীমান্তে ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ০২ জন মাদক কারবারী আটক

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
শেয়ার করুন:

 

নাহিদ পোরশা নওগাঁ প্রতিনিধিঃ

পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) কর্তৃক ১০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ০২ জন মাদক কারবারী আটক করেন। বুধবার ১৪ অক্টোবর ২০২৬ ইং আনুমানিক রাত ৮টার সময় সোনাডাংগা বিওপি’র একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার ২৪৯/এমপি হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাপাহার থানাধীন সোনাডাঙ্গা আটবিল নামক এলাকায় অভিযান পরিচালনা করে ১০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, ০৪টি মোবাইল এবং বাংলাদেশী নগদ ৭১০/- টাকাসহ ০২ জন মাদক কারবারী (১) নাম- মোঃ ইউসুফ আলী(৩৫), পিতা- মৃত মুজাফ্ফর আলী, (২) মোঃ মনিরুল(২৭), পিতা-মোঃ সাবেদ আলী, উভয়ের গ্রাম- সোনাডাংগা, পোষ্ট- গোপালপুর, থানা- সাপাহার ও জেলা- নওগাঁদেরকে আটক করতে সক্ষম হয়। আটককৃত আসামীদের বিরুদ্ধে সাপাহার থানায় মামলা দায়ের পূর্বক মালামালসহ পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
সীমান্ত এলাকায় মাদক চোরাচালানসহ সকল প্রকার আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর গোয়েন্দা নজরদারি ও নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। দেশের সীমান্ত সুরক্ষা এবং মাদক ও চোরাচালানমুক্ত সমাজ গঠনে বিজিবি দৃঢ়প্রতিজ্ঞ।