নিরাপদ মাংস, সুস্থ পরিবার—আইন মানুন, জনস্বাস্থ্য সুরক্ষায় সচেতন হোন

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
শেয়ার করুন:

কাজিপুর (সিরাজগঞ্জ)  প্রতিনিধি:

গত ১৫ অক্টোবর ২০২৬ ইং তারিখে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় মাংস ব্যবসায়ীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে *পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১*, *পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ বিধিমালা, ২০২১* এবং *নিরাপদ খাদ্য আইন, ২০১৩* অনুসরণ করে স্বাস্থ্যসম্মত উপায়ে পশু জবাই, মাংসের গুণগত মান বজায় রাখা ও নিরাপদ মাংস বিপণনের ওপর গুরুত্বারোপ করা হয়।

অসুস্থ পশু জবাই, মাংসে ক্ষতিকর রং বা ভেজাল মেশানো এবং স্বাস্থ্যঝুঁকি সৃষ্টি করতে পারে এমন অনিরাপদ মাংস বিক্রি থেকে বিরত থাকতে ব্যবসায়ীদের সতর্ক করা হয়। অন্যের পরিবারের স্বাস্থ্য ও নিরাপত্তার প্রতি দায়িত্বশীল থাকা মানে নিজের পরিবারের সুরক্ষার প্রতিও দায়িত্বশীল থাকা।

 

মাংস ব্যবসায়ীদের সচেতনতা বৃদ্ধি ও নিরাপদ মাংস বিপণন নিশ্চিত করার লক্ষ্যে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করায় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. দিদারুল আহসানকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।