লালমনিরহাটের হাতিবান্ধা সীমান্তে তিস্তা ব্যাটালিয়ন ৬১ বিজিবির অভিযানে আসামীসহ ভারতীয় মাদকদ্রব্য আটক


নাহিদ পোরশা নওগাঁ প্রতিনিধি:
চোরাচালান প্রতিরোধ, সীমান্ত সুরক্ষা নিশ্চিতকরণ এবং সীমান্ত এলাকায় সংঘটিত সকল প্রকার অবৈধ কর্মকাণ্ড প্রতিহত করার লক্ষ্যে *তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) সীমান্তে নিয়মিত টহল ও বিশেষ অভিযান পরিচালনা অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় ব্যাটালিয়নের অধীনস্থ বড়খাতা বিওপির টহলদল অভিযান পরিচালনা করে *০১ জন আসামীসহ ভারতীয় এস্কাপ সিরাপ ও মোটরসাইকেল আটক* করতে সক্ষম হয়েছে।বুধবার ১৪ অক্টোবর ২০২৬ তারিখ তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)এর অধীনস্থ বড়খাতা বিওপির টহলদল ০৬৩০ ঘটিকায় সীমান্ত হতে আনুমানিক ৫০০ মিটার বাংলাদেশের অভ্যন্তরে দোলাপাড়া নামক স্থানে ০১ জন আসামীসহ ৫০ বোতল ভারতীয় এস্কাপ সিরাপ ও ০১টি মোটরসাইকেল আটক করে। *আটককৃত আসামীসহ মালামাল পাটগ্রাম থানায় হস্তান্তর করা হয়েছে।
তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) সীমান্তে চোরাচালান, মাদকদ্রব্যের অনুপ্রবেশ, অবৈধ বাণিজ্যসহ সকল প্রকার সীমান্ত অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ এবং রাষ্ট্রীয় স্বার্থ সংরক্ষণে বিজিবির গোয়েন্দা তৎপরতা, নিয়মিত টহল ও বিশেষ অভিযান আরও জোরদার করা হয়েছে। সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং সীমান্ত অপরাধ কার্যকরভাবে নিয়ন্ত্রণের লক্ষ্যে *তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)এর অভিযান ও তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।








