1. : lf_flvdbCnglkgU :
  2. live@www.dailyjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ ২৪ : দৈনিক জামালপুর সংবাদ ২৪
  3. info@www.dailyjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ ২৪ :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
Gates of Olympus ile her çevirme büyük bir macera নরসিংদীর শিবপুর উপজেলা নির্বাহী অফিসার ফারজানা ইয়াসমিন এর দিকনির্দেশনায় ময়লার ভাগাড়ে ফুল,ফল ও ঔষধি বাগান ফুলপুরে এনআই অ্যাক্টের মামলায় আনসার-ভিডিপির দলনেত্রী জাহানারা গ্রেপ্তার পুলিশ প্রশাসন যদি মাদক কারবারির কাছ থেকে মাসোহারা নেয়, তাহলে মাদক নির্মূল কি আদৌ সম্ভব? রাজশাহীর নতুন পুলিশ সুপার মামুন অর রশিদ, নাঈমুল হাছানের বিদায় জামালপুরে ৯০০ কেজি ঘোড়ার মাংস জব্দ জড়িত ৫ জনের কারাদণ্ড গোমস্তাপুর সীমান্তে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ফেন্সিডিল উদ্ধার নবনির্বাচিত রাষ্ট্রপতির কাছে জাতির প্রত্যাশা: বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি গার্মেন্টস, টেক্সটাইল ও মিল-কারখানার সংকট: এখনই কার্যকর পদক্ষেপ না নিলে সামনে অপেক্ষা করছে অর্থনৈতিক বিপর্যয় – আল আমিন মিলু তুমি বড় হবে হও- আল আমিন মিলু

ফুলপুরে এনআই অ্যাক্টের মামলায় আনসার-ভিডিপির দলনেত্রী জাহানারা গ্রেপ্তার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

 

​বিশেষ প্রতিনিধি, ফুলপুর (ময়মনসিংহ):

ময়মনসিংহের ফুলপুরে চেক ডিজঅনার মামলায় (N.I. Act ১৩৮ ধারা) পরোয়ানাভুক্ত আসামি জাহানারা বেগমকে (৩৫) গ্রেপ্তার করেছে ফুলপুর থানা পুলিশ। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৬নং আমলী আদালত (ময়মনসিংহ)-এর তারাকান্দা সিআর মামলা (নং- ৩৮৭/২৬) অনুযায়ী তাকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে।

 

​গ্রেপ্তারকৃত জাহানারা বেগম ফুলপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আনসার-ভিডিপির দলনেত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি উপজেলার কাজিয়াকান্দা (অগির কাজীয়াকান্দা) গ্রামের মৃত জবান আলীর মেয়ে।
​স্থানীয় সূত্র জানায়, জাহানারা আক্তারের বিরুদ্ধে বিভিন্ন সময়ে অর্থ লেনদেন সংক্রান্ত নানা অভিযোগ ওঠে। এর মধ্যে আনসার-ভিডিপিতে চাকরি ও নিয়োগের কথা বলে একাধিক প্রার্থীর কাছ থেকে অর্থ নেওয়ার অভিযোগ অন্যতম। এ ছাড়া ব্যক্তিগত সম্পর্ক ও বিয়ে কেন্দ্রিক অর্থ লেনদেনের বিষয়েও এলাকায় আলোচনা-সমালোচনা রয়েছে। অভিযোগ রয়েছে, আবুল বাশার নামে এক ব্যক্তির সঙ্গেও তার অনৈতিক সম্পর্ক ছিল।

​পুলিশ সূত্রে জানা গেছে, আদালতের গ্রেপ্তারি পরোয়ানার (ওয়ারেন্ট) ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে ওঠা অন্যান্য অভিযোগের বিষয়েও আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

​এদিকে গ্রেপ্তারের পর পরোয়ানা ও অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত জাহানারা আক্তার গণমাধ্যমকে বলেন, “এটি আমাদের পারিবারিক ব্যাপার। এই বিষয় নিয়ে আমি আপনাদের সঙ্গে কোনো কথা বলতে রাজি নই।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট