1. : lf_flvdbCnglkgU :
  2. live@www.dailyjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ ২৪ : দৈনিক জামালপুর সংবাদ ২৪
  3. info@www.dailyjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ ২৪ :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পুলিশ প্রশাসন যদি মাদক কারবারির কাছ থেকে মাসোহারা নেয়, তাহলে মাদক নির্মূল কি আদৌ সম্ভব? রাজশাহীর নতুন পুলিশ সুপার মামুন অর রশিদ, নাঈমুল হাছানের বিদায় জামালপুরে ৯০০ কেজি ঘোড়ার মাংস জব্দ জড়িত ৫ জনের কারাদণ্ড গোমস্তাপুর সীমান্তে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ফেন্সিডিল উদ্ধার নবনির্বাচিত রাষ্ট্রপতির কাছে জাতির প্রত্যাশা: বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি গার্মেন্টস, টেক্সটাইল ও মিল-কারখানার সংকট: এখনই কার্যকর পদক্ষেপ না নিলে সামনে অপেক্ষা করছে অর্থনৈতিক বিপর্যয় – আল আমিন মিলু তুমি বড় হবে হও- আল আমিন মিলু রাষ্ট্র পরিচালনায় হিমশিম খাচ্ছে সরকার: জনগণের আস্থার সংকট সাধুর নগর- আল আমিন মিলু ২১ আগষ্ট বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এক ভয়ংকর রক্তাক্ত অধ্যায়

রাজশাহীর নতুন পুলিশ সুপার মামুন অর রশিদ, নাঈমুল হাছানের বিদায়

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে


‎​মোঃ রবিউল ইসলাম মিনাল: গোদাগাড়ী রাজশাহী জেলা প্রতিনিধি​​​
রাজশাহী জেলা পুলিশের নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মোঃ মামুন অর রশিদ। রোববার (২৩ আগস্ট) বিকেলে বিদায়ী পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান তাঁর নিকট আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন।

​দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ মোঃ শরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অপসএ.টি.এম মাইনুল ইসলাম এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাবিনা ইয়াসমিনসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
​নবযোগদানকৃত পুলিশ সুপার মোঃ মামুন অর রশিদ এর পূর্বে ঢাকায় পুলিশ হেডকোয়ার্টার্সে কর্মরত ছিলেন। ২৮তম বিসিএস পরীক্ষার মাধ্যমে ২০১১ সালে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে কর্মজীবন শুরু করা এই কর্মকর্তা সততা ও পেশাগত দক্ষতার জন্য সুপরিচিত।
​অন্যদিকে, বিদায়ী পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান সিআইডির পুলিশ সুপার হিসেবে নতুন কর্মস্থলে যোগদানের উদ্দেশ্যে রাজশাহী ত্যাগ করেন। তিনি ২০২৫ সালের ২৯ নভেম্বর রাজশাহী জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন। মেয়াদে অপরাধ নিয়ন্ত্রণ, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার, গুরুত্বপূর্ণ মামলার আসামি গ্রেপ্তার এবং প্রযুক্তিগত সহায়তায় হারানো মোবাইল উদ্ধারে বিশেষ ভূমিকা রেখে তিনি প্রশংসা কুড়ান।

রাজশাহী গোদাগাড়ী প্রতিনিধি
মোঃ রবিউল ইসলাম মিনাল
01712483534

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট