1. 6Pr8ATtqVi7RBp@gmail.com : 6Pr8ATtqVi7RBp :
  2. : lf_flvdbCnglkgU :
  3. live@www.dailyjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ ২৪ : দৈনিক জামালপুর সংবাদ ২৪
  4. info@www.dailyjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ ২৪ :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন

সত্য খুঁজতে যাবো – আল আমিন মিলু

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

কবিতা 

আমি সত্য খুঁজতে যাবো—
কোথায় সত্য, বলো?
মিথ্যার বাজার জমজমাট,
সত্য কেন ছলো!

আলো হাতে যারা ঘোরে,
তাদের ঘরেই আঁধার,
মুখে তাদের নীতির বুলি,
পকেটে নোটের পাহাড়।

ধর্ম এখন পণ্যের মতো,
বিক্রি হয় তার নাম,
মাইকে যত বড় ওয়াজ হয়,
তত বড়ই ওয়াজির দাম!

মসজিদে যায় কপাল ঠুকে,
বেরিয়ে এসে ঠকায়,
সিজদাতে চোখ ভিজে গেলেও
মানুষের চোখে ধোঁকা দেয়।

নেতার মুখে মধুর ভাষণ—
দেশটা নাকি সোনার,
ভোটের আগে জনগণ ভাই,
পরে কেউ নয় চেনার!

প্রতিশ্রুতির ফুল ফুটিয়ে
মঞ্চ কাঁপে ভাষণে,
ভোট ফুরোলেই সেই নেতাজি
থাকেন কোন ঠিকানে?

অফিসজুড়ে ফাইল ঘুমায়,
ঘুমায় নাকি আইন,
চা-নাস্তার নিচে চাপা পড়ে
গরিব মানুষের হাহাকার প্রতিদিন।

ব্যাংকের লকার ভরা সোনা,
হিসাব খবই সাফ,
গরিব যদি এক টাকা চায়—
চাইছে তখন মাফ?

আদালতের বারান্দাতে
ন্যায় দাঁড়িয়ে কাঁদে,
টাকার ওজন বেশি হলে
সত্যও নাকি বাঁকে!

আইন বলে—সবাই সমান,
কী সুন্দর সে বাণী!
টাকার কাছে ছোট-বড় হয়
আইনেরই কানাকানি।

কৃষক ফলায় সোনার ফসল,
নিজের ঘরে শূন্য হাঁড়ি,
মধ্যস্বত্বভোগী হাসে বসে—
বাহ্! কী চমৎকার কারবারি!

শ্রমিক গড়ে অট্টালিকা,
নিজের ঘরটা টিন,
যে হাতে শহর গড়ে ওঠে
সেই হাত কেন ঋণী দিনদিন?

বাবা-মায়ের সেবা নিয়ে
ফেসবুকে কত পোস্ট,
বৃদ্ধ বাবা ঘরের কোণে—
বাস্তবে তিনি নেয়না খোঁজ।

মায়ের ছবি দিয়ে স্ট্যাটাস—
“মা তুমি আমার জান”,
মা ডাকলে বিরক্ত হয়ে
বলে—“সময়ের অনেক দাম”।

বন্ধুত্ব এখন লাভের অঙ্ক,
ভালোবাসা চুক্তি,
মানুষ মাপে মানুষের দাম—
কতটুকু তার শক্তি!

আমি তাই সত্য খুঁজতে গিয়ে
হয়েছি বড় ক্লান্ত,
মিথ্যাবাদী পুরস্কৃত হয়,
সত্যবাদী হয় নিঃসঙ্গ।

এ কেমন সমাজ গড়লাম আমরা?
এ কেমন সভ্যতা?
মুখে সবার নীতির বুলি,
ভেতরজুড়ে প্রতারণা!

তবু আমি থামবো না আর,
যতই আসুক ভয়—
সত্য যদি আজ একা থাকে,
তবু সত্যই সত্য রয়।

আমি সত্য খুঁজতে যাবো—
ক্ষমতার দরজায়,
যেখানে সত্য বলার অপরাধে
মানুষ মানুষকে সাজায়।

যদি সত্য বলার মূল্য হয়
নিঃসঙ্গতা, কারাবাস—
তবু মিথ্যার রাজদরবারে
করবো না মাথা নত আজ।

শেষে যদি সবাই প্রশ্ন করে—
“তোমার লাভটা কী?”
আমি বলবো—
মিথ্যার ভিড়ে সত্য বলেছি,
এই তো আমার জিত।

কারণ একদিন ইতিহাস এসে
হিসাব নেবে সবার—
কে ছিল সত্যের পাশে দাঁড়ানো,
কে ছিল মিথ্যার পাহারাদার।

সেদিন কোনো পদ থাকবে না,
থাকবে না অর্থ-ক্ষমতা—
শুধু বিবেকের সামনে দাঁড়িয়ে
জবাব দেবে বিবেক আর সত্যতা।

লেখক কলামিস্ট মানবাধিকার কর্মী রাজনৈতিক বিশ্লেষক গবেষক সরিষাবাড়ি জামালপুর।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট