1. : lf_flvdbCnglkgU :
  2. live@www.dailyjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ ২৪ : দৈনিক জামালপুর সংবাদ ২৪
  3. info@www.dailyjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ ২৪ :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
পোরশার নিতপুর সীমান্তে বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই চোরাকারবারী আটক যুবদলের ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক শাহ আলম বহিষ্কার গোদাগাড়ীতে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত Betmica Casino Bonus Codes | Play Casino Online in the UK শুক্রবার – গুনাহ মাপের আরও একটি সুযোগ অন্ধকার বিশ্বাস -আল আমিন মিলু নরসিংদীতে নামাজরত অবস্থায় জাহানারা (৭৩) কে কুপিয়ে হত্যা পর্যায়ক্রমে গ্রেফতার তিন দামোদর ও পোগলদিঘায় মাদকের বিরুদ্ধে জনতার অবস্থান—আস্তানা ভাঙার পর এবার ‘গডফাদার’ খোঁজার দাবি রাজনৈতিক পরিচয়ের আড়ালে মাদক ও জমি দখলের অভিযোগ—ক্ষুণ্ন হচ্ছে দলের ভাবমূর্তি? নরসিংদীর শিবপুরে মুনসিফেরচর কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দলকে ফুলের মালা দিয়ে বরণ

ফুলপুরে ১০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার, ওসির হুঁশিয়ারি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ৮৬ বার পড়া হয়েছে

 

ফুলপুর প্রতিনিধি:

ময়মনসিংহের ফুলপুরে ১০০ গ্রাম গাঁজাসহ মোঃ রাব্বি ওরফে অলি (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ ।

গতকাল শুক্রবার (৩১ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ফুলপুর থানার ৬নং পয়ারী ইউনিয়নের পয়ারী ২নং খন্ড এলাকায় পাকা রাস্তার ওপর থেকে তাকে গ্রেপ্তার করা হয় ।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফুলপুর থানা পুলিশের একটি টিম পয়ারী ২নং খন্ড এলাকার জনৈক হারুন অর রশিদের বাড়ির সামনে অভিযান চালায় । এ সময় রাব্বিকে আটক করে তল্লাশি করা হলে তার পরিহিত লুঙ্গির কোচা থেকে পলিথিনে মোড়ানো ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় । উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজার মূল্য ২ হাজার টাকা । গ্রেপ্তারকৃত রাব্বি ফুলপুর উপজেলার ধলী গ্রামের মোঃ মফিজ উদ্দিনের ছেলে ।

অভিযানের বিষয়ে ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, “গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ টিম দ্রুত অভিযান চালিয়ে আসামিকে মাদকসহ হাতেনাতে গ্রেপ্তার করে ।” মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে ওসি আরও বলেন, “ফুলপুর থানাকে মাদকমুক্ত করতে আমাদের এই ধরনের মাদকবিরোধী অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। মাদক ব্যবসায়ী বা চোরাকারবারী কাউকেই ছাড় দেওয়া হবে না।”

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে ফুলপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং তাকে আদালতে প্রেরণ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট