সরিষাবাড়িতে ৩৫ পিচ ইয়াবাসহ আটক -১

বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
শেয়ার করুন:

নিজস্ব প্রতিবেদক 

জামালপুরের সরিষাবাড়ীতে ইয়াবাসহ শোভন মিয়া ওরফে হীরা (৩০) নামের এক মাদক কারবারিকে আটক করেছে  পুলিশ। মঙ্গলবার (৩ নভেম্বর) রাতে উপজেলার পিংনা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক  করে তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল। ​

আটক শোভন মিয়া সরিষাবাড়ী উপজেলার পিংনা ইউনিয়নের পিংনা বাজার এলাকার মৃত শরিফ উদ্দিনের ছেলে।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মনিরুল ইসলামের নেতৃত্বে  গোপন সংবাদের ভিত্তিতে  পিংনা বাজার এলাকায় অভিযান চালিয়ে  সন্দেহভাজন মাদক কারবারি শোভন মিয়াকে আটক করে তার শরীরে তল্লাশি করা হয়। তল্লাশিতে তার কাছে থেকে ৩৫ পিস নিষিদ্ধ মাদক ইয়াবা উদ্ধার করা হয়। পরে পুলিশ মাদকদ্রব্য নিজের কাছে রাখার অপরাধে আটক করে। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে তাকে  জেলহাজতে পাঠানো হয়েছে। 

​এ ব্যাপারে তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মনিরুল ইসলাম জানান,গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদকসহ শোভন মিয়াকে হাতেনাতে  আটক করা হয। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর বুধবার সকালে আদালতে সোপর্দ করে থানা পুলিশ। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।