ফুলপুর প্রতিনিধি:
ময়মনসিংহের ফুলপুরে ১০০ গ্রাম গাঁজাসহ মোঃ রাব্বি ওরফে অলি (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ ।
গতকাল শুক্রবার (৩১ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ফুলপুর থানার ৬নং পয়ারী ইউনিয়নের পয়ারী ২নং খন্ড এলাকায় পাকা রাস্তার ওপর থেকে তাকে গ্রেপ্তার করা হয় ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফুলপুর থানা পুলিশের একটি টিম পয়ারী ২নং খন্ড এলাকার জনৈক হারুন অর রশিদের বাড়ির সামনে অভিযান চালায় । এ সময় রাব্বিকে আটক করে তল্লাশি করা হলে তার পরিহিত লুঙ্গির কোচা থেকে পলিথিনে মোড়ানো ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় । উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজার মূল্য ২ হাজার টাকা । গ্রেপ্তারকৃত রাব্বি ফুলপুর উপজেলার ধলী গ্রামের মোঃ মফিজ উদ্দিনের ছেলে ।
অভিযানের বিষয়ে ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, "গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ টিম দ্রুত অভিযান চালিয়ে আসামিকে মাদকসহ হাতেনাতে গ্রেপ্তার করে ।" মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে ওসি আরও বলেন, "ফুলপুর থানাকে মাদকমুক্ত করতে আমাদের এই ধরনের মাদকবিরোধী অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। মাদক ব্যবসায়ী বা চোরাকারবারী কাউকেই ছাড় দেওয়া হবে না।"
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে ফুলপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং তাকে আদালতে প্রেরণ।