1. : lf_flvdbCnglkgU :
  2. live@www.dailyjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ ২৪ : দৈনিক জামালপুর সংবাদ ২৪
  3. info@www.dailyjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ ২৪ :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পুলিশ প্রশাসন যদি মাদক কারবারির কাছ থেকে মাসোহারা নেয়, তাহলে মাদক নির্মূল কি আদৌ সম্ভব? রাজশাহীর নতুন পুলিশ সুপার মামুন অর রশিদ, নাঈমুল হাছানের বিদায় জামালপুরে ৯০০ কেজি ঘোড়ার মাংস জব্দ জড়িত ৫ জনের কারাদণ্ড গোমস্তাপুর সীমান্তে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ফেন্সিডিল উদ্ধার নবনির্বাচিত রাষ্ট্রপতির কাছে জাতির প্রত্যাশা: বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি গার্মেন্টস, টেক্সটাইল ও মিল-কারখানার সংকট: এখনই কার্যকর পদক্ষেপ না নিলে সামনে অপেক্ষা করছে অর্থনৈতিক বিপর্যয় – আল আমিন মিলু তুমি বড় হবে হও- আল আমিন মিলু রাষ্ট্র পরিচালনায় হিমশিম খাচ্ছে সরকার: জনগণের আস্থার সংকট সাধুর নগর- আল আমিন মিলু ২১ আগষ্ট বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এক ভয়ংকর রক্তাক্ত অধ্যায়

আমিও মানবতা বিসর্জন দিতে চাই – আল আমিন মিলু

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ৮ জুলাই, ২০২৬
  • ৪৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক 

আমিও মানবতা বিসর্জন দিতে চাই—
আর কতকাল নিজের রক্তে
অন্যের বিবেক ধুয়ে দেব?
আমি তো চেয়েছিলাম
নিজেকে বিলিয়ে দিয়ে
একটি মানুষভরা পৃথিবী গড়তে।
কিন্তু দেখলাম—
এখানে মানুষ নয়,
মুখোশেরই রাজত্ব।
আমার হাসি বন্ধক রেখে
অন্যের চোখে স্বপ্ন এঁকেছি,
নিজের ক্ষুধা লুকিয়ে
অন্যের থালা ভরেছি,
নিজের কান্না গোপন করে
অন্যের দুঃখে কেঁদেছি।
তবুও শেষে শুনলাম—
“তুমি যথেষ্ট নও!”
কী ভয়ংকর এই সময়!
এখানে সততা পরাজিত হয়,
স্বার্থ জয়ী হয়।
এখানে ভালোবাসা বিক্রি হয়,
মানবতা নিলামে ওঠে,
আর বিবেক—
নিঃশব্দে আত্মহত্যা করে।
আমি যখনই মানুষ হতে চেয়েছি,
মানুষই আমাকে পাথর ছুড়ে মেরেছে।
আমি যখনই ক্ষমা করেছি,
তখনই বিশ্বাসঘাতকতার ছুরি
আরও গভীরে ঢুকে গেছে।
আজ সেই মানবতাও
আমাকে ধিক্কার দিয়ে বলে—
“ভুল করেছো, মিলু!
নেকড়ের ভিড়ে
মানুষ হয়ে বাঁচতে নেই।”
তাই আমিও মানবতা বিসর্জন দিতে চাই—
কারণ এই সভ্যতার আয়নায়
মানুষের মুখ আর দেখি না,
দেখি শুধু লোভের দাঁত,
স্বার্থের থাবা,
আর বিবেকহীন হাসি।
তবু মৃত্যুর আগে
একটি প্রশ্ন রেখে যাব—
যেদিন শেষ মানুষটিও
মানবতা বিসর্জন দেবে,
সেদিন এই পৃথিবীকে
মানুষের পৃথিবী বলে
ডাকবে কে?

লেখক কলামিস্ট রাজনৈতিক বিশ্লেষক গবেষক সরিষাবাড়ি জামালপুর

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট